শনিবার, ৮ আগস্ট ২০২৬

আলমেরিয়ার কাছেও হার বার্সেলোনার

ক্রীড়া ডেস্ক

বার্সেলোনার সামনে সুযোগ ছিল রোববার আলমেরিয়াকে হারিয়ে রিয়ালের সঙ্গে পয়েন্ট তালিকার ব্যবধান বাড়িয়ে নেওয়ার। তবে সেটা তো পারেই নি, উল্টো ১-০ গোলে হেরেই বসেছে আলমেরিয়ার কাছে। তবে এই হারের পরও ২৩ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে লা লিগার টেবিলে শক্তভাবেই শীর্ষে রয়েছে বার্সা।

এদিকে সমান সংখ্যাক ম্যাচ খেলে ৫২ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ। এছাড়া তিনে থাকা রিয়াল সোসিয়েদাদের পয়েন্ট ৪৩। শেষ ম্যাচে ৭২ ভাগ বলের দখল রেখেও কোনো গোল পায়নি বার্সেলোনা। ২৪ মিনিটে মালির স্ট্রাইকার এল বিলাল তোরের একমাত্র গোলে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আলমেরিয়া। মিনিট তিনেক পরে টের স্টেগেন দারুণ সেভ না করলে বার্সা দ্বিতীয় গোলটাও খেয়ে বসত।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে আলমেরিয়ার ডি-বক্সের কাছাকাছি গিয়ে বারবার খেই হারাতে থাকে বার্সেলোনা। রবার্ট লেভানডফস্কি, গাভি ও রাফিনিয়ারা একের পর এক সুযোগ হাতছাড়া করে গেছেন। আলমেরিয়ার স্প্যানিশ গোলরক্ষক ফার্নান্দো মার্তিনেজকে তাই খুব বড় পরীক্ষা দিতে হয়নি। এর মূল কৃতিত্ব পাবে ব্রাজিলিয়ান রদ্রিগো এলির নেতৃত্বে আলমেরিয়ার রক্ষণভাগ।

লিগে ১৩ ম্যাচ পর বার্সেলোনার বিপক্ষে জয় পেল আলমেরিয়া। দারুণ জয়ে পয়েন্ট তালিকায় ১৫তে উঠে এসেছে তারা। ওদিকে এই হারের পর আপাতত রিয়াল মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে বার্সা। মার্চে আরও একটা এল ক্লাসিকো বাকি, লিগে সব মিলিয়ে বাকি ১৫ ম্যাচ।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশ দলের হয়ে বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের সদস্যরা স্বর্ন, রৌপ্য ও তাম্র পদক....

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১৪ আগস্ট মাঠে গড়াতে যাচ্ছে । দেশের তরুণ প্রজ্জমকে...