শনিবার, ৮ আগস্ট ২০২৬

ক্রিস্টাল প্যালেসের মাঠে গোলশূন্য ড্র লিভারপুলের

ক্রীড়া ডেস্ক

প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের মাঠে গোলশূন্য ড্র করেছে লিভারপুল। এ ড্রয়ে ৭ নম্বরে উঠে এসেছে অলরেডরা। চতুর্থ স্থানে থাকা টটেনহ্যামের সঙ্গে তাদের ব্যবধান কমে এসেছে ৬ পয়েন্টে।

শনিবারের (২৫ ফেব্রুয়ারি) ম্যাচে বলের দখলে বড় ব্যবধানেই এগিয়ে ছিল ইয়ুর্গেন ক্লপের দল। গোলে শট নেয়াতেও সফরকারীদের ধারে-কাছে ছিল না স্বাগতিকরা। কিন্তু জালে বলটা জড়াতেই পারেননি সালাহ-গাকপোরা।

এদিন দুই অর্ধেই লিভারপুলের দুটি চেষ্টা ক্রিস্টাল প্যালেসের গোলপোস্টে লেগে ব্যর্থ হয়। প্রথমার্ধে দিয়েগো জটার হেড পোস্টে লাগে, দ্বিতীয়ার্ধে সালাহর দারুণ আরেকটি প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায় গোলবারে লেগে। এছাড়াও জোয়েল মাতিপ, অ্যালেক্সান্ডার আর্নল্ডদের প্রচেষ্টা প্রতিহত করে ক্রিস্টাল প্যালেসকে একটি মূল্যবান পয়েন্ট এনে দিয়েছেন গোলরক্ষক গুয়াইতা।

এ ড্রয়ে ২৩ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে অবস্থান করছে লিভারপুল। অন্যদিকে ২৪ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে ক্রিস্টাল প্যালেস।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশ দলের হয়ে বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের সদস্যরা স্বর্ন, রৌপ্য ও তাম্র পদক....

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১৪ আগস্ট মাঠে গড়াতে যাচ্ছে । দেশের তরুণ প্রজ্জমকে...