শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

শিরোপা জিতলো লামা উপজেলা

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

২৩শে ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) বিকেল ৫ টায় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বান্দরবান জেলা স্টেডিয়ামে  জমকালো ফাইনালের পর্দা নামে।

এবারের জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টে জেলা সদরের ২টি সহ ৬ টি উপজেলার ১টি করে মোট ৮ টি টিম অংশগ্রহণ করে।

সমাপনী ও ফাইনাল খেলায় মুখোমুখি হয় আলীকদম উপজেলা এবং লামা উপজেলা।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড.মোঃ আমিনুর রহমান।

সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরিজী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার তারিকুল ইসলাম পিপিএম,স্থানীয় সরকার উপ-পরিচালক লুৎফর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সুরাইয়া আক্তার সুইটি,পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,জেলা আওয়ামীলীগ সহসভাপতি,আবদুর রহিম চৌধুরী,এডিএম,উম্মে কুলসুম,নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মা,লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তফা জাবেদ কায়সার,থানছি উপজেলা নির্বাহী কর্মকর্তা,আবুল মনসুর,রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা,মোঃখোরশেদ আলম চৌধুরী,আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা,জাবের মোঃ সোয়াইব,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা,সাজিয়া আফরোজ,রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা,মোঃ মামুন শিবলী সহ জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তা।এছাড়াও খেলায় আরো উপস্থিত ছিলেন লামা ও আলীকদম উপজেলা চেয়ারম্যান সহ ক্রীড়ামোদী দর্শক সমর্থক,প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

ফাইনালের ৯০ মিনিটের খেলায় মুখোমুখি হয়ে আলীকদম উপজেলা ৩-০ গোলে লামা উপজেলার কাছে পরাজিত হয়। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে লামা উপজেলা।পরে প্রধান অতিথি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড.মোঃ আমিনুর রহমান সহ অতিথিবৃন্দ টুর্নামেন্টের বিজয়ীদের হাতে শিরাপা তুলে দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের প্রতিটি উপজেলায় রাস্তার ধারের বৃক্ষ নিধন বন্ধের দাবিতে পথসভা

চট্টগ্রামসহ সারাদেশের গ্রাম-গঞ্জে রাস্তার ধারের বৃক্ষ নিধন বন্ধের দাবিতে...

মেলা শুরু, খেলা কাল

বাংলাদেশের ঐতিহ্যের সবচাইতে বড় নিদর্শন জব্বারের বলী খেলা অনুষ্ঠিত...

উদীয়মান ক্রিকেট একাডেমির জার্সি উম্মোচন

কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্স আপয়োজিত অনুর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্ণামেন্টে অংশগ্রহনকারী উদীয়মান...

ক্লাব কলেজিয়েট লিঃ এর স্পোর্টস কার্নিভ্যাল কাল

ক্লাব কলেজিয়েট লিঃ আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল অনুষ্ঠিত হবে আগামীকাল...

চট্টগ্রামে চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের...

পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২১জন গুরুতর আহত

চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১...

আরও পড়ুন

ক্লাব কলেজিয়েট লিঃ এর স্পোর্টস কার্নিভ্যাল কাল

ক্লাব কলেজিয়েট লিঃ আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। অক্সিজেন স্পোর্টস জোনে আয়োজিত প্রথম এই কার্নিভ্যালে থাকছে চারটি ইভেন্ট।ইভেন্ট সমুহ হচ্ছে ফুটসাল, ব্যাডমিন্টন...

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিল বাংলাদেশ

নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি আর মোস্তাফিজের দুর্দান্ত বোলিং এর উপর ভর করে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিল বাংলাদেশ। ঢাকায় সিরিজের প্রথম দুই ম্যাচের...

লালদিঘীতে বলিখেলার ম্যুরাল উদ্বোধন, চত্বরের নাম ‘জব্বার চত্বর’

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার স্মৃতি ধরে রাখতে নগরের লালদিঘী চত্বরে একটি নতুন ম্যুরাল উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এসময় জব্বারের...

চট্টগ্রাম বন্দর স্পোর্টস এর ৩টি পদক জয়

গত ১৬-১৮ এপ্রিল ঢাকার মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ৩০ তম জাতীয় কারাতে প্রতিযোগিতায় চট্টগ্রাম জেলার মধ্যে চট্টগ্রাম বন্দর স্পোর্টস এর সর্বোচ্চ ৩টি পদক (ব্রোঞ্জ)...