বুধবার, ১৩ মে ২০২৬

জাতীয় কারাতে প্রতিযোগিতায়

চট্টগ্রাম বন্দর স্পোর্টস এর ৩টি পদক জয়

ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

গত ১৬-১৮ এপ্রিল ঢাকার মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ৩০ তম জাতীয় কারাতে প্রতিযোগিতায় চট্টগ্রাম জেলার মধ্যে চট্টগ্রাম বন্দর স্পোর্টস এর সর্বোচ্চ ৩টি পদক (ব্রোঞ্জ) অর্জন করে।

একক ইভেন্টে ব্রোঞ্জ বিজয়ীরা হলেন মহিলা ৫৫ কেজি এর কম ওজন শ্রেনীতে কুমিতে অন্বেষা সুশীল (তাম্র্য), ৬৮ কেজি এর কম ওজন শ্রেনীতে মহিলা একক কুমিতে রাইবা কবির চৌধুরী ( তাম্র্য) ও ৬০ কেজি এর কম ওজন শ্রেনী পুরুষ একক কুমিতে ইভেন্টে সামিউল হোসেন আয়াত তাম্র পদক অর্জন করেন।

চট্টগ্রাম বন্দর স্পোর্টস কারাতে দলের এ সাফল্যে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস.এম.মনিরুজ্জামান বিজয়ীদের হাতে চট্টগ্রাম বন্দর এর কয়েন ও ক্যাপ তুলে দিয়ে বলেন, তোমাদের এ অর্জন চট্টগ্রাম বন্দরের নয় এ অর্জন পুরো চট্টগ্রামের। তোমরা অতীতের ন্যায় এবার ও জাতীয় কারাতে প্রতিযোগিতায় চট্টগ্রাম বন্দরের সাফল্য অব্যাহত রেখেছো আমি তোমাদের জন্য গর্ববোধ করছি।

চট্টগ্রাম বন্দর স্পোর্টস এর সাবেক জাতীয় পদক বিজয়ী শারমিন খেলোয়াড় কোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ২য় হওয়ায় তাকে ও অভিনন্দন জানান।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর স্পোর্টস বিভাগের কারাতে কোচ এ বি রনি, চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্সের ডেপুটি ডিরেক্টর ডা: সারোয়ার আহমেদ, টিম ম্যানেজার নুরে আলম ও চট্টগ্রাম বন্দর স্পোর্টসের সাবেক খেলোয়াড় জাফর আহমেদ।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

মিরপুর টেস্টে ২৬৮ রানের লক্ষ্য তাড়ায় ব্যার্থ হলো পাকিস্তান।...

বায়েজিদে রাজু হত্যার মূল শুটারসহ গ্রেপ্তার ৬, অস্ত্র ও সিএনজি উদ্ধার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদ হাসান প্রকাশ রাজু...

বর্ণাঢ্য আয়োজনে সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নাসর্সে ডে” অনুষ্ঠিত

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত বিশ্বমানের সাস্থ্যসেবা প্রদানকারী সাজিনাজ...

পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতায়...

গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী...

রাজনৈতিক স্থিতিশীলতার পক্ষে জনমত গড়তে শিক্ষার্থীদের সক্রিয় হতে হবে: ঢাবিতে প্রধানমন্ত্রী

দেশে একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ তৈরি করতে শিক্ষার্থীদের সক্রিয়...

আরও পড়ুন

ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

মিরপুর টেস্টে ২৬৮ রানের লক্ষ্য তাড়ায় ব্যার্থ হলো পাকিস্তান। চতুর্থ ইনিংসে কঠিন সেই চ্যালেঞ্জে সফল হতে পারেনি তারা। নাহিদ রানার গতি ঝড়ে ১৬৩ রানে...

বায়েজিদে রাজু হত্যার মূল শুটারসহ গ্রেপ্তার ৬, অস্ত্র ও সিএনজি উদ্ধার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদ হাসান প্রকাশ রাজু হত্যা এবং এক শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ‘মূল শ্যুটার’সহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১২...

বর্ণাঢ্য আয়োজনে সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নাসর্সে ডে” অনুষ্ঠিত

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত বিশ্বমানের সাস্থ্যসেবা প্রদানকারী সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নাসর্সে ডে” ২০২৬ পালিত হয়েছে।আজ সকাল সাড়ে ৯টায় হাসপাতাল প্রাঙ্গনে কেক কাটা, বেলুন...

পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১২ মে) বিকালে প্রধানমন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক...