রবিবার, ১৯ জুলাই ২০২৬

মেলা শুরু, খেলা কাল

ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

বাংলাদেশের ঐতিহ্যের সবচাইতে বড় নিদর্শন জব্বারের বলী খেলা অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল শনিবার। ঐতিহাসিক লালদীঘি ময়দানে অনুষ্ঠিত হবে জব্বারের বলী খেলার ১১৭ তম আসর। সেই ব্রিটিশ আমল থেকে একে একে ১১৬ বছর ধরে বসে আসছে এই বলী খেলার আসর।

ব্রিটিশদের তাড়াতে প্রবর্তিত এই বলীখেলা পাকিস্তান পেরিয়ে এখন বাংলাদেশ পর্বে। তারও ৫৫ বছর পার করে এসেছে। এই দীর্ঘ ১১৬ বছরের পথ চলায় কতজন জিরো থেকে হিরো হয়েছে তার ইয়ত্তা নেই। আবার কতজন যে মুকুট হারিয়েছে তারও কোন হিসেব নেই।

গত দুই আসর ধরে যেমন সেরার মুকুট পড়েছেন কুমিল্লার বাঘা শরীফ। তারও আগে শাহজালাল, দিদার বলী, মর্ম সিং ত্রিপুরা, মালেকের মত অনেকেই সেরার মুকুট পড়েছেন জব্বারের বলী খেলায়। অখ্যাত থেকে বিখ্যাত হয়েছেন। আবার মুকুট হারিয়েছেনও। তবে কুমিল্লার বাঘা শরীফ যে হ্যাটট্রিক করতে চান সেটা বলে রেখেছিলেন গত আসরে টানা দ্বিতীয়বার মুকুট জেতার পর। কে জানে বাঘা শরীফের সে স্বপ্ন পুরন হয় কিনা ? নাকি অখ্যাত কেই এসে আবার বিখ্যাত হয়ে বসেন। তবে সেরার মুকুট কে জিতবে তা নিশ্চিত হবে আগামীকাল ঐতিহাসিক লালদীঘির মঞ্চে। মঞ্চ একেবারেই প্রস্তুত। সেরাদের বরন করতে প্রস্তুত চট্টগ্রামের মানুষও।

জব্বারের বলী খেলা মানে কেবল যে খেলা তা কিন্তু না। জব্বারের বলী খেলার সবচাইতে বড় আকর্ষন খেলাকে কেন্দ্র করে জমে উঠা বৈশাখী মেলা গৃহিনী ঘর পরিষ্কারের জন্য ঝাড়–কিনবেন, অপেক্ষা জব্বারের বলী খেলার জন্য। সৌখিন মানুষ ঘরের শোভা বাড়াতে মাটির তৈজসপত্র কিনবেন, অপেক্ষা জব্বারের বলী খেলার জন্য। গরমের হাসপাস থেকে বাঁচতে তাল পাতার পাখা চাই, অপেক্ষা জব্বারের বলী খেলার জন্য।

এই গরমে একটি শীতল পাটি কতটা আরামের তা বলার অপেক্ষা রাখেনা। সেই শীতল পাটির জন্য অপেক্ষা জব্বারের বলী খেলার । মিঠাই, মান্ডা, গজা, জিলাপি, মোয়া, বাতাসা কি চাই ? অপেক্ষা জব্বারের বলী খেলার। দা, চুরি, বটি, হাড়ি, পাতিল, গামলা, বাটি, কিনতে হলে অপেক্ষা জব্বারের বলী খেলার। বাসার বেলকনি সাজাতে ফুলের গাছ কিংবা ছাদ বাগানের জন্য ফলের গাছ, পাওয়া যাবে জব্বারের বলী খেলায়।

কথায় আছেনা, সুই থেকে কুড়াল কি পাওয়া যায়না এই মেলায়। আর সে মেলা কিন্তু আজ থেকে বসে গেছে। নগরীর প্রানকেন্দ্রের প্রায় দুই বর্গ কিলোমিটার জুড়ে এখন নানা পন্যের পসরা সাজিয়ে বসেছে বিক্রেতারা। ভোর থেকে মাঝরাত অবধি চলছে বিকিকিনি। বৈশাখের তপ্ত রোদ থামাতে পারছেনা মানুষের স্রোত।

নানা বয়সী মানুষের একমাত্র গন্তব্য যেন এখন লালদীঘির পাড়ের দিকে। তবে এই মেলা চলবে আগামীকাল শনিবার রাত পর্যন্ত। এস এস সি পরীক্ষার কথা বিবেচনায় রেখে মেলার আয়ু একদিন কমিয়ে এনেছে আয়োজকরা এবং প্রশাসন।

তাই আজ থেকে শুরু হওয়া কেনাকাটা আগামীকাল রাত পর্যন্ত ধুম চলবে তাতে কোন সন্দেহ নেই। ১২ বৈশাখ চট্টগ্রাম সহ সারা দেশের মানুষের কাছে অতি পরিচিত একটি দিন।

এই দিনটির জন্য ক্ষুদ্র ব্যাবসায়ীরা যেমন অধীর আগ্রহে অপেক্ষা করে তেমনি সারা দেশের বলীরাও অধীর আগ্রহে অপেক্ষায় থাকে। কারন এই দিনেই যে, তাদের শ্রেষ্টত্ব প্রমানের দিন। তেমনি ক্যালেন্ডারে তারিখটিতে দাগ দিয়ে রাখে চট্টগ্রামের গৃহিনীরাও। কারন তাদের শখের এবং প্রয়োজনীয় সামগ্রীটা যে এখান থেকেই কিনতে হবে। আরো একটি ১২ বৈশাখ এসে গেছে। আবার চলেও যাবে।

কেই ফিরবে হাসি মুখে আবার কেউবা গোমড়া মুখে। কেউ মুকুট পড়বেন আবার কেউ সিংহাসন হারাবেন। এমনই ভাঙ্গাগড়ার নিয়মের বেড়াজালে বন্দী হয়ে কাল বসছে জব্বারের বলী খেলার ১১৭ তম আসর। তবে মেলা কিন্তু শুরু হয়ে গেছে আজই।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শশ্মান- শশ্মান খেলা

শশ্মান- শশ্মান- খেলাবিদ্যুৎ কুমার দাশতিনি নারী নয়- তাঁর ভেতর...

বন্যাকবলিতদের জন্য সাংসদ আবু সুফিয়ানের কাছে হাজারী লেইন ঔষধ ব্যবসায়ী সমিতির সাড়ে ৩ লাখ টাকার ঔষধ হস্তান্তর

চট্টগ্রামে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের জরুরি...

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ২টি ফ্ল্যাট দুদকের নিয়ন্ত্রণে

ঢাকার গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দুটি ফ্ল্যাট...

ভবনের ছাদ থেকেই শুরু হচ্ছে জেলা প্রশাসনের অভিযান: ডিসি জাহিদ

চট্টগ্রামকে আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার...

ফটিকছড়িতে ধানক্ষেতে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে দুই কৃষকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে ধানক্ষেতে কাজ করার সময় ছিঁড়ে পড়া বিদ্যুতের...

বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী

কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব নিয়ে হওয়া শতকোটি টাকার লেনদেন,...

আরও পড়ুন

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ২টি ফ্ল্যাট দুদকের নিয়ন্ত্রণে

ঢাকার গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দুটি ফ্ল্যাট আদালতের নির্দেশে নিয়ন্ত্রণে নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ‎ ‎রোববার (১৯ জুলাই) নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দুদকের উপপরিচালক...

ভবনের ছাদ থেকেই শুরু হচ্ছে জেলা প্রশাসনের অভিযান: ডিসি জাহিদ

চট্টগ্রামকে আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার অভিযানে এবার সরকারি ভবনের ছাদ থেকেই শুরু হচ্ছে জেলা প্রশাসনের কার্যক্রম। আগামী ২৫ জুলাই জেলার...

ফটিকছড়িতে ধানক্ষেতে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে দুই কৃষকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে ধানক্ষেতে কাজ করার সময় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষক মারা গেছেন।রোববার (১৯ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের...

বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী

কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব নিয়ে হওয়া শতকোটি টাকার লেনদেন, অনিয়ম-দুর্নীতি ও মধ্যস্বত্বভোগী সিন্ডিকেট ভেঙে দিয়ে এবার নামমাত্র খরচে সরাসরি ফিফা থেকে ২০২৬ বিশ্বকাপের মিডিয়া...