শনিবার, ৮ আগস্ট ২০২৬

‘চাঁদুয়াপাড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ’র ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক

“নতুনের আহবানে আলোর প্রদীপ্ত শিখা” এই স্লোগান বুকে ধারণ করে একঝাক তরুণদের নিয়ে ২০১৭ সালের ২১ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হওয়া সামাজিক সেবামূলক অরাজনৈতিক সংগঠন “চাঁদুয়াপাড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন” এর ষষ্ঠ বর্ষপূর্তি ও সপ্তম বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা, কৃতি শিক্ষার্থী সম্মাননা, উপহার প্রদানসহ শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দিনব্যাপি আনোয়ারা উপজেলার বরুমচড়া চাঁদুয়াপাড়া এলাকায় সংগঠনের সভাপতি মো. ইকবাল হোসেন নয়নের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা ইসমাইল উদ্দিন নিঝুমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরুমচড়া ইউনিয়ন আ.লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে শাহাদাত হোসেন চৌধুরী বলেন, “চাঁদুয়াপাড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন” সংগঠন একটি মানব কল্যানমূখী সংগঠন।

এমন সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি দীর্ঘ দিন ধরে আমার এলাকার সর্বস্তরের জনগণের সুখে-দুঃখে তাদের সাথে থেকেছি। তাদের কল্যানে কাজ করেছি।

যত দিন বেঁচে থাকবো ততো দিন পর্যন্ত আমি মানুষের কল্যানে সমাজের দরিদ্র,অসহায়দের জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন,সরকারের পাশাপাশি সমাজের ধনাঢ্য ব্যক্তিরা যদি গরীব ও অসহায় লোকদের পাশে দাঁড়ায়, তাহলে মানুষ যেমন উপকৃত হবে তেমনি সমাজ ও দেশ উন্নত হবে।

সংগঠনের প্রতিষ্ঠাতা ইসমাইল উদ্দীন নিঝুম বলেন, সুশিক্ষার অভাব ও পারিপার্শ্বিক অবস্থার বেহাল দশার কারণে আমাদের সমাজের তরুণরা কুপথে চালিত হচ্ছে।তারা মাদকাসক্ত ও বিভিন্ন অপকর্মে জড়িত হয়ে ধীরে ধীরে নিজের জীবনকে ধ্বংসের দিকে টেলে দিচ্ছে।তাদের মাদকাসক্তের কারণেই সমাজের পরিবেশ দিন দিন হুমকির মুখে পড়তেছে।ফলে সমাজের ভবিষ্যৎ প্রজন্ম তাদের দেখাদেখিতে ভূল পথে পরিচালিত হবে।তাছাড়া একের পর এক অপরাধ করতে তারা পিছ পা হবে না।যা সমাজ ও নিজের জন্য মঙ্গলময় কিছু বয়ে আনবে না।

এমতাবস্থায় সমাজের তরুণদের জন্য সুশিক্ষা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা খুবই জরুরী।”নতুনের আহ্বানে আলোর প্রদ্বীপ্ত শিখা” চাঁদুয়াপাড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন উল্লেখিত সমস্যা দূরীকরণে ব্যাপক উন্নয়নমুখী ভূমিকা রাখবে।সমাজের প্রত্যেকটি তরুণের জন্য সুন্দর প্লাটফর্ম তৈরী করবে।তাদেরকে সু শিক্ষা ও সৎ কাজে উৎসাহী করে প্রতিযোগিতামূলক সুন্দর মনোভাব তৈরীতে ভূমিকা রাখবে।নিজের ভেতর লুকায়িত সুপ্ত প্রতিভা বিকশিত করতে সহায়ক ভূমিকা রাখবে।তাদের অবসর সময় কাঠানোর সুন্দর অবকাঠামো নির্মাণের মাধ্যমে তরুণ প্রজন্মকে অসামাজিক কার্যকলাপ থেকে বেরিয়ে আসতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ইউপি সদস্য আবু জাফর চৌধুরী মিজান, উপজেলা যুবলীগের আহব্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ ফোরকান, চাঁদুয়াপাড়া জামে মসজিদ পরিচলানা কমিটি’র সভাপতি আব্দুস সালাম চৌধুরী, ৮নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন প্রমুখ।

এতে উপস্থিত ছিলেন, চাঁদুয়াপাড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন এর প্রধান উপদেষ্টা মোহাম্মদ ফারুক, সিনিয়র উপদেষ্টা মোহাম্মদ শাহাজাহান, সিনিয়র উপদেষ্টা মোহাম্মদ আলাউদ্দিন আলী,সিনিয়র উপদেষ্টা মোহাম্মদ ওসমান গণি, উপদেষ্টা মোহাম্মদ নেজাম, উপদেষ্টা মোহাম্মদ খোকন , উপদেষ্টা মোহাম্মদ এস্তাক, উপদেষ্টা শাহ আলম।

এছাড়াও সংগঠনের সহ- সাধারণ সম্পাদক ইমতিয়াজ উদ্দিন,অর্থ সম্পাদক,আতারউর রহমান, ধর্ম বিষয়ক মোহাম্মদ ফরহাদুল ইসলাম,ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম,শিক্ষা বিষয়ক সম্পাদক,মোহাম্মদ সাকিব,সদস্য আরফাত, নজরুল, সাজ্জাদ, নয়ন, সেলিম, জাবেদ, আলম, সানজিদ, রিজান, শফিক প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় চাঁদুয়াপাড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন সংগঠনের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের সম্মানার্থে সম্মাননা স্বারক তুলে দেওয়া হয়। পরে অনুষ্ঠানে আসা পুলিশ সদস্য মো. শহীদকে সংবর্ধনা দেয়ার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশ দলের হয়ে বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের সদস্যরা স্বর্ন, রৌপ্য ও তাম্র পদক....

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম এবং...

নিজেদের খরচে সাইক্লিং প্রতিযোগিতায় খেলতে ঢাকা গেল চট্টগ্রামের সাইক্লিস্টরা

প্রাইম মিনিস্টার কাপ স্কুল টুর্নামেন্ট উদ্বোধন করতে প্রধানমন্ত্রী আসবেন চট্টগ্রামে আসবেন। সে জন্য চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে চলছে বিশাল কর্মযজ্ঞ। পুরো স্টেডিয়াম করা হচ্ছে চকচকে...

ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল কাল শুক্রবার

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের আর ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা আগামীকাল...