রবিবার, ১৬ আগস্ট ২০২৬

বোয়ালখালীর শ্রীশ্রী কালাচাঁদ ঠাকুরবাড়ী পরিচালনা পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার পোপাদিয়াস্থ ঐতিহ্যবাহী শ্রীশ্রী কালাচাঁদ ঠাকুরবাড়ী পরিচালনা পরিষদের দ্বিতীয় বার্ষিক সাধারণ সভা আজ (১২ জুলাই) শুক্রবার সকাল ১১টায় ঠাকুরবাড়ীস্থ ‘পারিজাত’ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

পরিষদের সভাপতি কিরণ ভঞ্জের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক শ্যামল মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় সম্পাদকীয় রিপোর্ট পেশ করেন পরিষদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রাজেন্দ্র প্রসাদ চৌধুরী। নিরীক্ষা রিপোর্ট পেশ করেন পরিষদের মেলা বিষয়ক সম্পাদক বিটু মিত্র।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং পোপাদিয়া ইউপি চেয়ারম্যান এস.এম জসিম উদ্দিন, আমুচিয়া ইউপি চেয়ারম্যান কাজল দে, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ও শ্রীশ্রী দেওয়ানেশ্বরী কালী মন্দিও পরিচালনা পরিষদের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক প্রদীপ কুমার শীল, বোয়ালখালী পৌর কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ, স্যার আশুতোষ সরকারী কলেজের অধ্যাপক সুবিমল চৌধুরী, কানুনগোপাড়া ড. বি.বি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাপন কুমার ভঞ্জ, বাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবস্থাপক নির্মলেন্দু পারিয়াল ও পোপাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বিশ্বাস বাপ্পী।

বক্তব্য রাখেন পরিচালনা পরিষদের সিনিয়র সহ-সভাপতি প্রদীপ মল্লিক, সহ-সভাপতি রনজিত চৌধুরী বাচ্চু, সহ-সভাপতি বরুণ ভট্টাচার্য, সহ-সভাপতি সঞ্জয় দে, সহ-সম্পাদক সমীরণ দেব, প্রচার-প্রকাশনা সম্পাদক সাংবাদিক রনজিত কুমার শীল, সদস্য জ্যোতির্ম্ময় নন্দী, পংকজ চক্রবর্তী, রাজীব পাল, লিটন ঘোষ, চিত্তরঞ্জন শীল প্রমূখ।

সভায় বক্তারা ঠাকুরবাড়ির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের বিষয়ে গুরুত্বারোপ করেন। শ্রীশ্রী কালাচাঁদ ঠাকুরবাড়ী পরিচালনা পরিষদের কর্মকর্তা-সদস্যবৃন্দ, সাধারণ সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, শুভানুধ্যায়ী ও ভক্তবৃন্দরা সাধারণ সভায় অংশ নেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

আরও পড়ুন

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও অর্থবহ করে তোলার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজি (Chattogram Society...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশ দলের হয়ে বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের সদস্যরা স্বর্ন, রৌপ্য ও তাম্র পদক....

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম এবং...