মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম সিনিয়র জেলা ও দায়রা জজ ড. আজিজ আহমেদকে বিদায় সংবর্ধনা 

অশোক দাশ, সীতাকুণ্ড

সিনিয়র জেলা ও দায়রা জজ চট্টগ্রাম এবং কলিজিয়াম ডিস্ট্রিক্ট জজ সীতাকুণ্ড স্রাইন কমিটি ড. আজিজ আহমদ ভূঞার বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(৬ জুলাই ) চট্টগ্রাম জেলা আইনজীবি ভবনের জেলা ও দায়রা জজের সম্মেলন কক্ষে সীতাকুণ্ড স্রাইন কমিটি আয়োজনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে  ড. আজিজ আহমদ ভূঞা বলেছেন , সীতাকুণ্ড স্রাইন কমিটিতে কিছু স্বার্থান্বেষী মানুষ আসতে চেয়েছিলো। তাদের কারণে এখানে একটি কমিটি গঠন করাই অত্যন্ত কঠিন কাজ ছিলো। সুপ্রীম কোর্ট আমাকে সেই কঠিন দায়িত্বটি দিয়েছিলো। সবার সহযোগিতায় আমি সে কঠিন কাজটি করতে পেরেছি বলে ভালো লাগছে। বিশেষ করে এড.চন্দন দাশ সার্বিক সহযোগিতা না করলে এই কাজটি করা সত্যিই কঠিন হতো। এছাড়া ১ম যুগ্ম জজ খায়রুল আমীনও অক্লান্ত পরিশ্রম করে কমিটি গঠনে সহযোগিতা করেছেন।

জেলা ও দায়রা জজ ড. আজিজ আরো বলেন, একটি মহল স্বার্থসিদ্ধির জন্য কাজে বাধা দেবে। আপনারা এসব মাথায় না নিয়ে কাজ করে তীর্থের উন্নয়ন করবেন। সীতাকুণ্ড স্রাইন কমিটির আমন্ত্রনে শিব চতুর্দশীর অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমি সত্যিই অভিভূত। লক্ষ লক্ষ ভক্তের ভিড় হয় সেখানে। আদিনাথ ও কাঞ্চননাথে যেতে না পারায় আপসোস রয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন হয়ত প্রশাসক হিসেবে সেখানে আর যাওয়া হবে না। কিন্তু দর্শনার্থী হিসেবে কখনো যেতে অবশ্যই চেষ্টা করব।

সীতাকুণ্ড স্রাইন কমিটির সাধারণ সম্পাদক চট্টগ্রাম আইনজীবি সমিতির সাবেক সভাপতি এড. চন্দন দাশের সঞ্চালনায় ও কমিটির সিনিয়র সদস্য বিশিষ্ট কর আইনজীবি এড. নিতাই চন্দ্র দাশের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ১ম যুগ্ম জজ চট্টগ্রাম মোঃ খায়রুল আমীন। বক্তব্য শেষে স্রাইন কমিটির নেতৃবৃন্দ সংবর্ধিত অতিথির হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এতে স্রাইন কমিটির অন্যান্য সদস্য ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

আরও পড়ুন

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...

চকরিয়ার সাবেক মেয়র, আ”লীগ নেতা আলমগীর চৌধুরী আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীকে আটক করেছে পুলিশ।রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বোয়ালখালীতে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পম্পী বড়ুয়া (২৪) নামে এক নারী নিহত হয়েছেন।রবিবার (৩০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে পৌরসভার পূর্ব কালুরঘাট ১৩...