শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

কুতুবদিয়ায় মালেক শাহ’র ওরস আজ

নিজস্ব প্রতিবেদক

আধ্যাত্মিক সাধক, হজরতুল আল্লামা শাহ আবদুল মালেক আল কুতুবীর (র.) ২৩তম বার্ষিক ওরস ও ফাতেহা আজ রবিবার (১৯ ফেব্রুয়ারি)। প্রতিবছর দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সাগর পাড়ি দিয়ে হাজারো ভক্ত এ ওরসে অংশ নেন।

কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় ফজরের নামাজের পর খতমে কোরআনের মাধ্যমে ওরসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছে। এরপর জিকির, মিলাদ, জিয়ারত ও আখেরি মোনাজাতের মাধ্যমে ওরসের কর্মসূচি শেষ হবে।

দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ভক্ত-অনুরক্ত ও আশেকানদের আসা-যাওয়া, থাকা-খাওয়া, ইবাদাত বন্দেগিতে যাতে কোনো সমস্যা না হয়, সেই ব্যাপারে যথাযথ ব্যবস্থার কথা জানিয়েছেন কুতুব শরীফ দরবারের পরিচালক শাহজাদা শেখ ফরিদ আল-কুতুবী। তিনি বলেন, ‘প্রতিবছরের মতো এবারও হযরত কেবলার ওরশ শরীফ যথাযোগ্য মর্যাদায় সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।’

এছাড়াও ওরশে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে শরীক হবার জন্য অনুরোধ জানিয়েছেন শাহজাদা মুনিরুল মন্নান আল মাদানী, শাহজাদা অহিদুল আলম আল-কুতুবী, শাহজাদা আতিকুল মিল্লাত আল-কুতুবী, শাহজাদা ছৈয়দুল মিল্লাত আল-কুতুবী ও শাহজাদা আব্দুল করিম আল-কুতুবী।

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

রথযাত্রা এখন সর্বজনীন উৎসবে রূপ নিয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

চট্টগ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে মুখরিত হয়েছে রাজপথ। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে নগরের নন্দনকানন রথের পুকুর পাড়...

তিনশত বছরের ঐতিহ্যবাহী তুলসীধামের কেন্দ্রীয় রথযাত্রা উৎসবের ব্যাপক প্রস্তুতি

চট্টগ্রামে কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে শতাব্দীপ্রচীন তিনশ বছরের ঐতিহ্যবাহী তুলসীধামের শ্রীশ্রী জগন্নাথদেবের কেন্দ্রীয় রথযাত্রা উৎসবমুখর পরিবেশে উদযাপনের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।আগামী ১৬...

শ্রীপুর বুড়া মসজিদের দানবাক্সে পাওয়া গেলো ৬ লাখ ৪৫ হাজার টাকা

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেছে ৬ লাখ ৪৫ হাজার টাকা।রবিবার (২৮ জুন) দিনব্যাপী মসজিদ কম্পাউন্ডে এ টাকা গণনা...

মহররম মাসের চাঁদ দেখা গেছে, পবিত্র আশুরা ২৬ জুন

আজ ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল ১৭ জুন বুধবার থেকে পবিত্র মহররম মাস গণনা করা হবে। সেই হিসাবে আগামী...