বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

ঈদগাঁওতে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই যুবক নিহত

কায়সার হামিদ মানিক, কক্সবাজার।

কক্সবাজারের ঈদগাঁওতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছে।

সোমবার সকাল ৭ টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নবগঠিত ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের চাঁদের ঘোনা এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানান ঈদগাঁও থানার ওসি মো. গোলাম কবীর।

নিহতরা হল- ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের চাঁন্দের ঘোনা এলাকার আব্দুস সমদের ছেলে মো. আজিম (৩০) এবং একই এলাকার আবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন সাঈদী (২৮)। তারা পরস্পর নিকটাত্মীয়।

স্থানীয়দের বরাতে গোলাম কবীর বলেন, সকালে মো. আজিম ও দেলোয়ার হোসেন সাঈদী মোটর সাইকেল যোগে ঈদগাঁও স্টেশনে যাচ্ছিল। পথিমধ্যে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও উপজেলার চাঁদের ঘোনা এলাকায় পৌঁছলে চট্টগ্রামমুখি একটি কাভার্ডভ্যানের সাথে ধাক্কা লাগে। এতে মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং দুই আরোহী ঘটনাস্থলে নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুইজনের মৃতদেহ উদ্ধার করেছে।

ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও চালক ও সহকারি পালিয়ে গেছে বলে জানান ওসি।

রামু হাইওয়ে ক্রসিং থানার ওসি মো. মেজবাহ উদ্দিন বলেন, নিহতদের লাশ নিজেদের বাড়ীতে রয়েছে। স্বজনরা বিনা ময়নাতদন্তে লাশ দাফনের আবেদন জানিয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী...

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের...

বোয়ালখালীতে বাবার সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের বোয়ালখালীতে বাবার সাথে পুকুরে গোসল করতে গিয়ে আবু...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

আরও পড়ুন

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ থেকে চালু হয়েছে দীর্ঘতম জিপ লাইন, রোমাঞ্চকর জায়ান্ট সুইং এবং শিশুদের জন্য বিশেষ কিডস জোন।...

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসির পূর্ব কর্পোরেট শাখার ক্যাশ ভোল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও হওয়ার...

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১ হাজার ১৯০ পিস ইয়াবাসহ চংলক ম্রো (২৬) নামে এক মাদক চোরাকারবারিকে আটক...

বোয়ালখালীতে বাবার সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের বোয়ালখালীতে বাবার সাথে পুকুরে গোসল করতে গিয়ে আবু হুরায়রা সিদ্দিকী (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার পশ্চিম সারোয়াতলী ইউনিয়নের...