শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

আজ বিশ্ব চকলেট দিবস

চট্টগ্রাম নিউজ ডটকম

ভ্যালেন্টাইনস সপ্তাহের আজ তৃতীয় দিন। রোজ ডে, প্রপোজ ডের পর এবার আসলো চকলেট ডে। আজ ৯ ফেব্রুয়ারি বিশ্ব চকলেট দিবস।

প্রিয়জনকে আমরা সবাই কমবেশি চকলেট উপহার দিয়ে থাকি। শুধু বড়দেরকে নয় ছোটদেরকেও তো ভালোবেসে চকলেট উপহার দিতে হয়। চকলেট যেমন অভিমান ভাঙাতে পারে, তেমনই পারে সম্পর্ককে আরও মধুর করতে।

চকলেটে থাকা বিভিন্ন উপাদানসমূহ স্বাস্থ্যের জন্য উপকারী। প্রিয়জনকে চকলেট দেওয়ার আগে জেনে নিন কেন সঙ্গীকে চকলেট উপহার দেবেন-

আপেলের তুলনায় পাঁচ গুণ ফ্ল্যাভনয়েড রয়েছে চকলেটে।

চেহারা ও শরীর ফিট রাখতে খুবই উপকারী ডার্ক চকলেট।

চকলেট খেলে হার্ট ভালো থাকে।

চকলেটে অনেক অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে, যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

গবেষণায় দেখা গেছে, যেসব নারীরা গর্ভাবস্থায় বেশি চকোলেট খান তারা স্ট্রেসমুক্ত থাকেন। তার বুদ্ধিদীপ্ত, হাসিখুশি সন্তানের জন্ম দেন।

চকলেট খেলে স্ট্রেস কমতে শুরু করে। মনে প্রশান্তি আনে।

সূর্যরশ্মি থেকে ত্বককে রক্ষা করার ক্ষমতা রয়েছে চকলেটের ফ্লাভনলে। টানা তিন মাস চকলেট খেলে ত্বক রোদে পোড়ার হাত থেকে রক্ষা পায়।

এ ছাড়াও চকলেটের রয়েছে কিছু মজাদার তথ্য। চলুন জেনে নেওয়া যাক তথ্যগুলো-

যুক্তরাষ্ট্রে প্রতিদিন চকোলেট তৈরির জন্য খরচ হয় ৩৫ লাখ পাউন্ড দুধ।

মার্কিনিরা প্রতিদিন ২৮ লাখ পাউন্ড ক্যান্ডি খায়। এর মধ্যে অর্ধেকই চকোলেট। সমগ্র পৃথিবীতে উৎপন্ন অ্যালমন্ডের ৪০ শতাংশ চকোলেট তৈরির কাজে ব্যবহার করা হয়।

হার্সে চকলেটের নির্মাতা মিলটন হার্সের টাইটানিকে ভ্রমণ করার কথা ছিল। কিন্তু তা শেষ মুহূর্তে বাতিল হয়ে যায়। নাহলে হয়তো গোটা বিশ্বই চকলেটের সুস্বাদ থেকে বঞ্চিত হতো।

মানুষ প্রতিদিন হার্সের ৮ কোটি চকোলেট খায়। বিশ্বের সবচেয়ে বড় চকলেট বারের ওজন ১২,৭৭০ পাউন্ড।

একটি ছোট চকলেটের চিপস ১৫০ ফুট রাস্তায় চলার শক্তি দিতে পারে। চকলেট খেলে মুখে ব্রণ, একজিমা, ত্বকে অবাঞ্চিত দাগ থেকে মুক্ত থাকা যায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজবিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে...

মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপের ধাক্কায় শিক্ষার্থী নিহত, বাবা আহত

চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় দেবরাজ বণিক (২১)...

সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নই সরকারের মূল লক্ষ্য: ব্যারিস্টার মীর হেলাল

সব জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি ও সম্প্রীতি নিশ্চিত করে...

খাগড়াছড়ি জেলায় নারী হকি প্রশিক্ষণের শুভ উদ্বোধন

বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে...

আরও পড়ুন

‘কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২’ ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান

চট্টগ্রামের একটি জমকালো অনুষ্ঠানে “কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২” ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান গত ৪ ডিসেম্বর রাতে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এটি...

মিস ইউনিভার্স ২০২৫ জিতলেন মেক্সিকোর সুন্দরী ফাতিমা বশ

২১ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৭টায় থাইল্যান্ডের ব্যাংকক শহরে শুরু হয় মিস ইউনিভার্স ২০২৫–এর ফাইনাল পর্ব, যেখানে কয়েকটি পর্ব পেরিয়ে মিস ইউনিভার্সের ফাইনালে উঠে...

কাশফুলের কন্যা: শরতের স্নিগ্ধতায় নারী ও প্রকৃতির মেলবন্ধন

বাংলার ঋতুচক্রে শরৎকাল যেন এক অনিন্দ্যসুন্দর আবাহন। বর্ষার সিক্ততা কেটে গিয়ে চারদিকে তখন ধবধবে সাদা কাশফুলের সমারোহ। নদীর পাড়, খোলা প্রান্তর কিংবা গ্রামের মাঠ—যেদিকেই...

বোয়ালখালীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জাতীয় ফল মেলা অনুষ্ঠিত 

‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ...