মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

মধ্যরাতে সরকারি স্কুলের বই পাচার: পুলিশের হাতে শিক্ষকসহ আটক ৫

কায়সার হামিদ মানিক,কক্সবাজার

কক্সবাজারের চকরিয়ার ভেওলা মানিকচর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দেয়া সরকারি বই মধ্যরাতে বিক্রয়ের পর পাচারের সময় দুইজন শিক্ষক, একজন ক্রেতা ও দুই গাড়ি চালকসহ ৫ জনকে আটক করে পুলিশ। জব্দ করা হয় বিপুল বইসহ দুটি মিনি ট্রাক। 

বুধবার(৮ ফেব্রুয়ারি) বিকেলে বইসহ আটকদের স্কুল ম্যানেজিং কমিটির জিম্মায় দেয়া হয়। গত মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে মাতামুহুরি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমানের নেতৃত্বে আটক ও উদ্ধারের এই ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন – চোরাই মালামাল ক্রেতা চোঁয়ারফাঁড়ি এলাকার কামাল উদ্দিনের ছেলে তমিজ উদ্দিন, বিএমচর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাষ্টার রুকন উদ্দিন ও মাষ্টার কামাল উদ্দিনসহ দুইজন গাড়ি চালক।

বিএমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলম বলেন, মঙ্গলবার রাত ১ টার দিকে স্থানীয় গ্রাম পুলিশের সদস্য কফিল উদ্দিন বিদ্যালয় থেকে দুটি গাড়িতে করে বই নিয়ে যাওয়ার বিষয়টি অবহিত করলে সাথে সাথে পুলিশকে ঘটনাটি জানাই । পরে পুলিশ উপস্থিত হয়ে গাড়িসহ বইগুলো জব্দ করে ও স্কুলের দুই শিক্ষকসহ ৫ জনকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু শামা বলেন, নাইট গার্ডের যোগসাজশে এই ঘটনাটি ঘটেছে। এখানে আমার কোন সম্পৃক্ততা নেই।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী বলেন, এ ঘটনায় কেউ মামলা বা লিখিত অভিযোগ করেনি। ঘটনার সত্যতা যাচাই বাছাই করার প্রয়োজনীয়তার দাবী উঠায় বইসহ আটককৃতদের বিদ্যালয় ম্যানেজিং কমিটির জিম্মায় দেওয়া হয়েছে।

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, বই চুরির পর পাচারের সময় আটকের ঘটনাটি শুনেছি। লিখিতভাবে কেউ জানায়নি। ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসিকে জানিয়েছি।

ঘটনার ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পাঠ্যপুস্তক বিতরণ কমিটির সভাপতি জেপি দেওয়ান বলেন, সরকারি বইসহ ৫ জনকে আটক করে থানায় আনা হয়। পরে যাচাই-বাছাইয়ের কথা বলে যিনি জিম্মায় নিয়েছেন চুরির ঘটনা প্রমাণিত হলে বইসহ জিম্মায় নেয়া ব্যক্তিদের ফের পুলিশে হস্তান্তর করতে হবে। নচেৎ তিনিই দায়ী হবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির...

বাঁশখালীর স্বর্ণব্যবসায়ীর ত‌ড়িৎ গু‌হের উপর হামলার ঘটনায় মামলা

চট্টগ্রামের বাঁশখালীর কালীপুরের রামদাশ মুন্সির হাটের হিমাংশু গুহ জুয়েলার্সের...

পেকুয়ায় গভীর রাতে উপকূলীয় বেড়িবাঁধ কাটার চেষ্টা, স্কেভেটরসহ ১৫টি পাইপ জব্দ

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকায় গভীর রাতে...

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

আরও পড়ুন

পেকুয়ায় গভীর রাতে উপকূলীয় বেড়িবাঁধ কাটার চেষ্টা, স্কেভেটরসহ ১৫টি পাইপ জব্দ

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকায় গভীর রাতে সরকারি উপকূলীয় প্রতিরক্ষা বেড়িবাঁধ কেটে পানি চলাচলের জন্য পাইপ (স্থানীয়ভাবে ‘নাসি’) বসানোর চেষ্টার অভিযোগ উঠেছে।...

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।‎নিহত ইমন পোমরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল ও রঙ মিশ্রিত মরিচ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর...