মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

পায়ে হেঁটে ১৫০ কিমি.পরিভ্রমণ শুরু করলেন চট্টগ্রাম জেলা রোভারের ৮ স্কাউট সদস্য

মোহাম্মদ রিয়াদ হোসেন ও গিয়াস উদ্দিন

চট্টগ্রাম থেকে কক্সবাজার ১৫০ কিলোমিটার পায়ে হেঁটে পরিভ্রমণ শুরু করেছে জেলা রোভারের স্কাউটের আট সদস্য।

আজ মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) সকালে নগরীর চট্টগ্রাম কলেজ গেইট থেকে পাঁচদিনের জন্য কক্সবাজারের উদ্দেশে তারা এ যাত্রা শুরু করেন।

এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের ইতিহাসে প্রথমবারের মত একজন গার্ল ইন রোভার পরিভ্রমণে অংশ নিবে।

পরিভ্রমণকারীরা হলেন, চট্টগ্রাম কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার মোঃ খোরশেদুল আলম, রোভার মোঃ হেলাল উদ্দিন ও রোভার মোঃ জাবেদ আমিন , সরকারি সিটি কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার মোহাম্মদ ইস্রাফিল, গার্ল-ইন রোভার সাবিনা আক্তার প্রিয়া, গার্ল-ইন রোভার উম্মে হাবীবা আইরিন, চবি রোভার স্কাউট গ্রুপের গার্ল-ইন রোভার সুরাইয়া হোসেন শান্তা ও সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার মোঃ তাওহীদুল ইসলাম।

চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মো: জাহেদুল ইসলাম চৌধুরী পরিভ্রমণ কর্মসূচির উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজের রোভার গ্রুপ সম্পাদক মোঃ কামাল উদ্দিন এলটি , সরকারি সিটি কলেজ চট্টগ্রাম এর গার্ল ইন রোভার লিডার সাদিয়া সুলতানা, হাজী মুহাম্মদ মহসিন সরকারি কলেজের রোভার স্কাউট লিডার এবং অন্যান্য রোভার স্কাউট সদস্যরা।

৭-১২ ফেব্রুয়ারি মোট ৫দিন পাঁয়ে হেঁটে তারা এ পরিভ্রমণ সম্পন্ন করবেন। আজ যাত্রা কালে পথিমধ্যে বিভিন্ন জনসচেতনতামূলক প্রচারণা করছে। সন্ধ্যায় গাছবাড়িয়া সরকারি কলেজে যাত্রা বিরতি করছে । আগামী কাল তারা লোহাগাড়ার উদ্দেশ্যে যাত্রা করবে। লোহাগাড়া উপজেলা পরিষদে যাত্রা বিরতি শেষে পরদিন চকরিয়ার উদ্দেশ্যে যাত্রা করবে। চকরিয়া উপজেলা পরিষদে যাত্রা বিরতিরপর পরদিন কক্সবাজার ঈদগাহের উদ্দেশ্যে রওয়ানা করবে।কক্সবাজার কবির আহমদ চৌধুরী ডিগ্রি কলেজে যাত্রা বিরতির পরদিন তারা চূড়ান্ত লক্ষ্যে কক্সবাজার সদরের উদ্দেশ্যে যাত্রা করবে।

এদিকে গত ৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রোভার স্কাউট গ্রুপটির সভাপতি ড. শিরীন আখতার রোভার মেট সুরাইয়া হোসেন শান্তাকে তার সাহসী পদক্ষেপের জন্য দিকনির্দেশনা দেন এবং উক্ত কার্যক্রম সুস্থ, সুন্দর ও নিরাপদে সম্পন্ন করার পরামর্শ দেন। এসময় আরও উপস্থিত ছিলেন চবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক এবং রোভার স্কাউট লিডার প্রফেসর ড. মোহাম্মদ হেলাল উদ্দীন।

উল্লেখ্য, রোভার স্কাউটদের সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘প্রেসিডেন্ট রোভার স্কাউট (পিআরএস)’ অর্জনের লক্ষ্যে সেবা স্তরে রোভারদের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার বা নৌকাযোগে ৩০০ কিলোমিটার অথবা সাইকেল যোগে ৫০০ কিলোমিটার পথ অতিক্রম করে একটি প্রোগ্রাম সম্পন্ন করতে হয়, যা স্কাউটিংয়ে র‌্যাম্বলিং বা পরিভ্রমণ নামে পরিচিত।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পেকুয়ায় গভীর রাতে উপকূলীয় বেড়িবাঁধ কাটার চেষ্টা, স্কেভেটরসহ ১৫টি পাইপ জব্দ

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকায় গভীর রাতে...

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আরও পড়ুন

আনোয়ারায় ছেলের হাতে মা-বাবা খুন

আনোয়ারা উপজেলায়  ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু হয়েছে। ঘটনার পর নিজের ঘর থেকে ঘাতক ছেলেকে আটক করেছে পুলিশ।শনিবার (২৫ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার...

‘ক্ষতিগ্রস্ত ডেইরি খামারিদের সরকারের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে’

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, বন্যায় এ অঞ্চলের কৃষক ও ডেইরি খামারিরা ক্ষতির মুখে পড়েছেন। সরকার সবসময় ক্ষতিগ্রস্ত...

পুনর্বাসন শেষ না হওয়া পর্যন্ত সকল কার্যক্রম অব্যাহত থাকবে: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমরা ইতোমধ্যে ৪০ হাজার পরিবারকে চাউল, ৭৫ হাজার পরিবারকে শুকনো খাবার ও প্রায় ৪০ হাজার...

বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ড: দগ্ধ ১০ শ্রমিক

বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডী এলাকায় অবস্থিত কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন...