শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

বান্দরবানে স্বাস্থ্য বিভাগের সাথে রেড ত্রিসেন্ট সোসাইটির সমন্বয় সভা

কাজী জুয়েল হোসাইন, বান্দরবান প্রতিনিধি: করোনা মোকাবেলায় বান্দরবানে স্বাস্থ্য বিভাগের সাথে সমন্বয় সভা করছে রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিট নেতৃবৃন্দরা।

সোমবার (২৬ জুলাই) দুপুরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়ছে

সভায় বান্দরবানের ৭টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সসহ সদর হাসপাতালে রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সদস্যরা কিভাবে কাজ করছে এবং আগামীতে কোভিড-১৯ মোকাবেলায় কি করণীয় তা নিয়ে বিশদ আলোচনা করা হয়।

পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের চেয়ারম্যান ক্যশৈহ্লা এর সভাপতিত্বে এসময় সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ অং সুই প্রু মারমা, রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের ভাইস-চেয়ারম্যান আব্দুর রহিম চৌধুরী, সেক্রেটারি অমল কান্তি দাশ, সদস্য গাব্রিয়েল ত্রিপুরা, রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের লেভেল অফিসার মোশারেফ হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

এসময় সভায় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের চেয়ারম্যান ক্যশৈহ্লা বলেন, করোনার শুরু থেকে রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সদস্যরা স্বাস্থ্য বিভাগের সাথে সমন্ধয় করে কাজ করে যাচ্ছে আর এই সমন্ধয় এর ফলে বান্দরবানে করোনা আক্রান্তের সংখ্যা অনেকাংশে কম হচ্ছে এবং মৃত্যু ও কম।

চেয়ারম্যান ক্যশৈহ্লা এসময় আরো বলেন, দেশের এই দুর্র্যোগ মহুর্তে আমাদের সকলকে সমন্ধয় করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং কোভিট মোকাবেলা করে একটি সোনার বাংলাদেশ নির্মাণ করতে হবে।

রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাশ বলেন, করোনা রোগীদের প্রয়োজনে বিনামুল্যে অক্সিজেন সেবা প্রদানে কাজ করছে এই ইউনিট। তাছাড়া স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর হাসপাতালে চিকিৎসা সেবা এবং ভ্যাকসিন নিতে আসায় জনসাধারণকে রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সদস্যরা বিনামুল্যে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য তাদের কর্মকান্ড অব্যাহত রেখেছে।

রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাশ আরও বলেন,আমরা বান্দরবান সদর হাসপাতাল এর প্রাঙ্গনে একটি অপেক্ষাগার স্থাপনের কাজ করছি এবং এই অপেক্ষাগার এর কাজ শেষ হলে সেখানে হাসপাতালে ভ্যাকসিন নিতে আসা মানুষ সুশৃংঙ্খলভাবে বসতে পারবে এবং নিরাপদে অবস্থান করে ভ্যাকসিন নিয়ে নিজ বাড়ীতে ফেরত যেতে পারবেন বলে জানাই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও...

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে...

আরও পড়ুন

বাঘাইছড়ি বিজিবির অভিযানে বিদেশি অস্ত্র গোলাবারুদ ও সিগারেট জব্দ

রাঙামাটি জেলায় বাঘাইছড়ি   সীমান্তবর্তী দুর্গম এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ এবং বিদেশী সিগারেট জব্দ করেছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) দিনগত...

নিজেদের খরচে সাইক্লিং প্রতিযোগিতায় খেলতে ঢাকা গেল চট্টগ্রামের সাইক্লিস্টরা

প্রাইম মিনিস্টার কাপ স্কুল টুর্নামেন্ট উদ্বোধন করতে প্রধানমন্ত্রী আসবেন চট্টগ্রামে আসবেন। সে জন্য চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে চলছে বিশাল কর্মযজ্ঞ। পুরো স্টেডিয়াম করা হচ্ছে চকচকে...

ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল কাল শুক্রবার

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের আর ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা আগামীকাল...

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎতের দাবীতে বাঘাইছড়িতে বিদ্যুৎ অফিস ঘেরাও

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও হয়রানি মুক্ত সেবার দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও করেছে স্থানীয়রা।বৃহস্পতিবার( ৩০ জুলাই) সকাল ১১টায় বাঘাইছড়ি বিদ্যুৎ অফিস ঘেরাও...