শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎতের দাবীতে বাঘাইছড়িতে বিদ্যুৎ অফিস ঘেরাও

আবদুল্লাহ আল নোমান, বাঘাইছড়ি, রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও হয়রানি মুক্ত সেবার দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার( ৩০ জুলাই) সকাল ১১টায় বাঘাইছড়ি বিদ্যুৎ অফিস ঘেরাও করে শতাধিক গ্রাহক।

বাঘাইছড়ি পৌরসভার ৭ নং ওয়ার্ডে বিদ্যুতিক ট্রান্সফরমার বিকল হয়ে দুই মাস ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। এ বিষয় নিয়ে একাধিকবার আবাসিক প্রকৌশলী শুগত চাকমার সাথে যোগাযোগ করেও কোন সমাধান পায়নি। এসময় গ্রাহকরা দাবী করেন আবাসিক প্রকৌশলী নতুন ট্রান্সফরমার সরবরাহ বাবদ ৮০ হাজার টাকা দাবী করেন। পরে গ্রাহকরা চাঁদা তুলে ২৫ হাজার দেয়ার পরও বিদ্যুৎ সরবরাহ না করায় ক্ষুব্ধ হয়ে বিদ্যুৎ অফিস ও আবাসিক প্রকৌশলীর কার্যালয় ঘেরাও করে প্রতিবাদ জানায়। এছাড়া প্রকৌশলী ঠিক মত অফিস করেন না। ফোন ধরেন না, মিটার না দেখে বিল করে বলেও জানান বিক্ষুব্ধ গ্রাহকরা

সংবাদ পেয়ে পুলিশ এসে উত্তেজিত গ্রাহকদের শান্ত করেন।

এসময় বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী শুগত চাকমা ৩ দিনের মধ্যে সমস্যা সমাধানের উদ্যোগ নেয়ার আশ্বাস প্রদান করেন। গ্রাহকরা আবাসিক প্রকৌশলী শুগত চাকমা ও লাইনম্যানদের বিষয়ে নানা অভিযোগ করেন।

এ ঘটনায় আবাসিক প্রকৌশলী শুগত চাকমা বলেন আমাদের অনেক সীমাবদ্ধতা আছে। জনবল সংকট রয়েছে। জেলা সদর থেকে নতুন ট্রান্সফরমার আনতে কিছু খরচ আছে। আর সবচেয়ে বড় কথা এখানে স্থানীয়দের মাঝে ও বিভাজন রয়েছে। আশাকরি আগামী রবিবারের মধ্যে সমস্যা দূর করতে পারবো।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরইয়ে শতাধিক পয়েন্ট থেকে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে এলাকাবাসী

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের বিভিন্ন এলাকায় শতাধিক পয়েন্টে...

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ...

আরও পড়ুন

সরইয়ে শতাধিক পয়েন্ট থেকে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে এলাকাবাসী

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের বিভিন্ন এলাকায় শতাধিক পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলন ও পাচারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, একটি সংঘবদ্ধ সিন্ডিকেট দীর্ঘদিন ধরে প্রশাসনের...

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৩টার দিকে...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে জায়গা পেয়েছেন আলীকদম ইউনিয়নের বাসিন্দা বাবু মংক্যানু মারমা ও আগষ্টিন ত্রিপুরা। ‎ ‎বৃহস্পতিবার (২০ আগস্ট) পার্বত্য চট্টগ্রাম...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে মোট ৯৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।২০ আগস্ট বৃহস্পতিবার উপজেলা নির্বাহী...