মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

রংপুরের কাছে পরাজয় মাশরাফীহীন সিলেটের

ক্রীড়া ডেস্ক

চোটের কারণে খেলা হয়নি নিয়মিত অধিনায়াক মাশরাফী বিন মোর্ত্তজার। ব্যাট হাতে যদিও ভালো জবাব দিয়েছিল সিলেট স্ট্রাইকার্স, তবে বোলিংয়ে নেমে নেতার শূন্যতা অনুভব করলেন মুশফিকুর রহিমরা। লড়াকু পুঁজি নিয়েও জিততে পারলেন না। রংপুর রাইডার্সের কাছে ৮ উইকেটে হেরেছেন তারা।

সিলেটের দেওয়া ১৭১ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটে খেলতে থাকেন রংপুর। রনি তালুকদার ও নাঈম শেখরা মিলে তুলেন ঝড়। তাতে ৫৯ বলে উদ্বোধনীতে আসে ১০০ রানের জুটি। সেই জুটি ভাঙে রনির বিদায়ে। পাকিস্তানি পেসার মোহাম্মদ ইরফানের বলে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ফেরার আগে ৩৫ বলে আট চার ও তিন ছক্কায় করেছেন ৬৬ রান।

তার বিদায়ের পর বেশিক্ষণ টিকেননি নাঈম শেখও। ৩২ বলে ছয় চার মেরে ৪৫ রান করে আউট হয়েছেন রেজাউর রহমান রাজার বলে।

নাঈম যখন বিদায় নেন তখন রংপুরের প্রয়োজন ৪৬ বলে ৫৭ রান। শোয়েব মালিকের সঙ্গে অধিনায়ক নুরুল হাসান সোহান সেই পথটা পাড়ি দেন অনায়াসেই। ১২ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যান তারা। মালিক অপরাজিত থাকেন ৩৯ রানে আর সোহান ১৭ রান করে।

এই জয়ে সিলেটের বিপক্ষে লিগ পর্বে অপরাজিতই থাকল রংপুর রাইডার্স। গদ ২৭ জানুয়ারি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৬ উইকেটে তারা হারিয়েছিল স্ট্রাইকার্সকে। ১০ ম্যাচে ৭ জয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সমান ১৪ পয়েন্ট অর্জন করেছে তারা। তবে রান রেটে পিছিয়ে থাকায় তারা আছে তালিকার চার নম্বরেই।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে সিলেট স্ট্রাইকার্স ২ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে। তৌহিদ হৃদয় সর্বোচ্চ ৮৫ ও মুশফিকুর রহিম ৫৫ রান করেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কলেজে যাওয়ার পথে দুর্ঘটনা, ৯ দিন পর লাশ হয়ে ফিরলেন ইমতিয়াজ

চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায়...

সাড়ে ৫ কোটি টাকার রপ্তানি চালানের কনটেইনার ‘পণ্যশূন্য’

কনটেইনারে কোনো পণ্য নেই, অথচ কাগজপত্র ও কাস্টমসের অনলাইন...

হাটহাজারীতে ভাড়া বাসা থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর...

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন...

পার্কভিউ হাসপাতালে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস সেলিব্রেশন’ অনুষ্ঠিত

এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং...

আরও পড়ুন

খাগড়াছড়িতে গিরি মৈত্রী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শুরু হয়েছে ‘গিরি মৈত্রী ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। জেলার বিভিন্ন ফুটবল একাডেমি ও ক্লাবের ১২টি দল এ টুর্নামেন্টে অংশনে।বিকেল ৩টায় খাগড়াছড়ি জেলা...

খাগড়াছড়ি জেলায় নারী হকি প্রশিক্ষণের শুভ উদ্বোধন

বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে ব্র‍্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর উদ্বোধন করা হয়েছে।আজ বৃহষ্পতিবার জেলার খেলোয়াড়দের...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা আজ সোমবার কলেজ জিমন্যাসিয়ামে সম্পন্ন হয়েছে । ফাইনাল খেলায় ইমরানুর রহমান হাউজ ১২-৯...

ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উম্মোচন

এস এম স্পোর্টিস ইভেন্টজ এর ব্যবস্থাপনায় এবং হাবিব তাযকিরাস এর পৃষ্টপোষকতায় আয়োজিত ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসরের ট্রফি উম্মোচন ও গ্রুপিং সম্পন্ন হয়েছে।...