মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

চরলক্ষ্যায় ‘আখতারুজ্জামান’ নাইট ফুটবল টুনামেন্ট শুরু

মো. মহিউদ্দিন

চট্টগ্রামের কর্ণফুলীর চরলক্ষ্যায় মরহুম আখতারুজ্জামান চৌধুরী (বাবু) অলিম্পিক নাইট ফুটবল টুনামেন্ট ২০২৩ শুরু হয়েছে।

চরলক্ষ্যা এলিভেন স্টার ক্লাবের আয়োজনে শুক্রবার রাতে চরলক্ষ্যা চরফরিদ এলাকার মাঠে খেলার উদ্বোধন করেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলায়মান তালুকদার।

এলিভেন স্টার ক্লাবের সভাপতি মোহাম্মদ নাছিরের সভাপতিত্বে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি ও চেয়ারম্যান আলহাজ্ব ফারুক চৌধুরী।

আমিন উল্লাহ আলমগীরের সঞ্চলনায় উদ্বোধনী খেলায় প্রধান বক্তা ছিলেন চরলক্ষ্যা ইউনিয়ন আ.লীগের সভাপতি রফিক আহমদ।

এতে বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী মো. জসীম উদ্দিন, হোসেন তালুকদার, এত সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আবুদল খালেক প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, সমাজসেবক মো. শাহাজাহান, আহমদর রহমান, ইউপি সদস্য জি এম আনু মিয়া,ডা. এম এ হালিম, মো. লোকমান হাকিম, মো. সালাউদ্দিন, মো. আলী, মো. জাকারিয়া প্রমূখ।

সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাতের আকাশ আলোকিত করে জমকালো আতশবাজির মধ্য দিয়ে শুরু হওয়া টুনামেন্টর প্রথম খেলায় মুখোমুখি হয় কর্ণফুলী সিএনজি সমিতি বনাম শিকলবাহা সেভেন ওয়ারিয়র্স খেলাটি পরিচালনা করেন রেফারী হারুনুর রশিদ।

এতে ট্রাইবেকারে শিকলবাহা সেভেন ওয়ারিয়র্স জয়ী হয়। টুনামেন্টে মোট ৩২ দল অংশগ্রহন করে। প্রচন্ড শীত উপেক্ষা করে এ নাইট ফুটবল খেলায় শত শত মানুষ উপভোগ করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কলেজে যাওয়ার পথে দুর্ঘটনা, ৯ দিন পর লাশ হয়ে ফিরলেন ইমতিয়াজ

চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায়...

সাড়ে ৫ কোটি টাকার রপ্তানি চালানের কনটেইনার ‘পণ্যশূন্য’

কনটেইনারে কোনো পণ্য নেই, অথচ কাগজপত্র ও কাস্টমসের অনলাইন...

হাটহাজারীতে ভাড়া বাসা থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর...

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন...

পার্কভিউ হাসপাতালে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস সেলিব্রেশন’ অনুষ্ঠিত

এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং...

আরও পড়ুন

খাগড়াছড়িতে গিরি মৈত্রী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শুরু হয়েছে ‘গিরি মৈত্রী ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। জেলার বিভিন্ন ফুটবল একাডেমি ও ক্লাবের ১২টি দল এ টুর্নামেন্টে অংশনে।বিকেল ৩টায় খাগড়াছড়ি জেলা...

খাগড়াছড়ি জেলায় নারী হকি প্রশিক্ষণের শুভ উদ্বোধন

বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে ব্র‍্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর উদ্বোধন করা হয়েছে।আজ বৃহষ্পতিবার জেলার খেলোয়াড়দের...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা আজ সোমবার কলেজ জিমন্যাসিয়ামে সম্পন্ন হয়েছে । ফাইনাল খেলায় ইমরানুর রহমান হাউজ ১২-৯...

ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উম্মোচন

এস এম স্পোর্টিস ইভেন্টজ এর ব্যবস্থাপনায় এবং হাবিব তাযকিরাস এর পৃষ্টপোষকতায় আয়োজিত ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসরের ট্রফি উম্মোচন ও গ্রুপিং সম্পন্ন হয়েছে।...