বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

লংগদুর মাইনীমুখ ইউনিয়নে রাস্তার সংস্কার কাজের উদ্বোধন

মোঃ রিয়াজ আহম্মদ, লংগদু উপজেলা প্রতিনিধি

রাঙ্গামাটির লংগদু উপজেলার মাইনিমুখ ইউনিয়নে  সড়ক সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।

আজ শুক্রবার (৩ ফেব্রুয়ারী ) সকালে উপজেলার মাইনিমুখ ইউপির চেয়ারম্যান ও লংগদু উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক বাবুল দাশ বাবু অতিথি হিসেবে এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

জানা গেছে, এলজিইডি’র বাস্তবায়নে মাইনীমুখ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের তিন রাস্তার মাথার সামনে হতে সোনাই বাজার পর্যন্ত ১৫০০ মিটার রাস্তার পিস ডালাই কাজের সড়ক সংস্কার করা হবে। রাস্তা কাজ উদ্বোধন করার পর দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

এ সময় চেয়ারম্যান কামাল হোসেন কমল বলেন, মাইনীমুখ ইউনিয়নে আনাচে-কানাচে অনেক রাস্তার কাজ অসমাপ্ত রয়েছে, আস্তে আস্তে সবগুলো কাজ করা হবে।

তিনি আরও বলেন, মাইনীমুখ ইউনিয়নে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ আমি করে যাব। এছাড়াও তিনি ইউনিয়ন থেকে মাদকমুক্ত একটি সুস্থ সমাজ গড়ে তুলার অঙ্গিকার করেন।এ সময় উপস্থিত ছিলেন, লংগদু উপজেলা প্রকৌশলী শামসুল আলম, লংগদু ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফারুক আহমেদ, আটারক ছড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জিয়াউর রহমান,মাইনীমুখ ইউপি সদস্য আব্দুল মতিন, মাইমীমুখ ইউপির মহিলা সদস্য রানী বেগম সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে দুই মাসেই উঠে যাচ্ছে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ বাইশারী-ঈদগড় সড়কের সংস্কার কাজ শেষ...

ঈদগাঁওতে ব্যবসায়ীর টাকা লুট,আটক ২, টাকা উদ্ধার

​কক্সবাজারের ঈদগাঁওর শিয়া পাড়ায় রাতের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে...

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

আরও পড়ুন

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী।বুধবার (২৯ জুলাই) সকালে তিনি...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে।খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, ১৪ রাউন্ড...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...