বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

রামুতে পাহাড়ে অবৈধভাবে বালি উত্তোলন, ড্রেজার মেশিন জব্দ

মোহাম্মদ হাসান, কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের রামুর খুনিয়া পালংয়ে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন সহ আনুষাঙ্গিক যন্ত্রপাতি জব্দ করেছে বনবিভাগ।

বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারী) দুপুরে ইউনিয়নের আপাররেজু বিটের আওতাধীন থোয়াংগা কাটা ধল্যারছড়া স্কুলের পাহাড় (আলহাজ্ব ফজল আম্বিয়া প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশ) এলাকায় কক্সবাজার দক্ষিণ বনবিভাগের সহকারী বনসংরক্ষক আনিসুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের সহকারী বন সংরক্ষক আনিসুর রহমান বলেন, আপুররেজু বিটের আওতাধীন পাহাড়ি এলাকায় ড্রেজার মেশিন বসিয়ে একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ড্রেজারসহ আনুষাঙ্গিক যন্ত্রপাতি জব্দ করা হয়। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন। তিনি পাহাড় খেকোদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সওয়ার আলম জানান, অবৈধভাবে বালি উত্তোলনের অপরাধে ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

অভিযানে রাজারকুল রেঞ্জ কর্মকর্তা নাজমুল হাসান, ধোয়া পালং রেঞ্জ কর্মকর্তা আব্দু রশিদ, আপাররেজু বিট কর্মকর্তা জসিম উদ্দিন, ধোয়া পালং বিট কর্মকর্তা আব্দু করিম সহ সিপিজি সদস্য ও ভিলেজারগণ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের মাদ্রাসা শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...