মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

রুমায় কেএনএফ এর বিরুদ্ধে মানববন্ধন

মোঃ শহীদুল ইসলাম,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানের রুমা উপজেলায় সাম্প্রতিক সময়ে সশস্ত্র সংগঠন কেএনএফ (কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট) দ্বারা সংঘটিত উদ্ভুত পরিস্থিতির বিরুদ্ধে মানববন্ধন করেছে রুমা উপজেলা বসবাসকারী সর্বস্তরের জনসাধারণ। 

বৃহস্পতিবার ২রা ফেব্রুয়ারী  সকালে রুমা বাজারে শান্তিকামী রুমাবাসীর ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রুমা উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমা, ভাইস চেয়ারম্যান থাংখামলিয়ান বম, মহিলা ভাইস চেয়ারম্যান নুম্রাউ মারমা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য জুয়েল বম, বাজার সভাপতি অঞ্জন বড়ুয়া সহ বাজার কমিটির নেতৃবৃন্দ এবং রুমা উপজেলার সর্বস্তরের জনসাধারণ।

মানববন্ধনে বক্তারা রুমায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য স্বশস্ত্র সংগঠন কেএনএফকে দায়ী করেন। সন্ত্রাসী কর্মকান্ড ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে এসে সাধারণ জনগণকে শান্তিতে বসবাসের সুযোগ দেয়ার জন্য কেএনএফকে আহবান করেন বক্তারা।

প্রসঙ্গত, সম্প্রতি স্বশস্ত্র সংগঠন কেএনএফ এর সাথে সেনাবাহিনীর সংঘর্ষে বেনেট থাং ম্রো নামে একজন কেএনএফ সদস্য নিহত হয়। এর আগে আতঙ্কিত স্থানীয়রা নিরাপদ আশ্রয়ের জন্য গ্রাম ছেড়ে রুমা সদরে আশ্রয় গ্রহণ করেন এবং এলাকায় চাপা আতংক বিরাজ করছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে...

বাঘাইছড়ি বিজিবির অভিযানে বিদেশি অস্ত্র গোলাবারুদ ও সিগারেট জব্দ

রাঙামাটি জেলায় বাঘাইছড়ি   সীমান্তবর্তী দুর্গম এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ এবং বিদেশী সিগারেট জব্দ করেছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) দিনগত...

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎতের দাবীতে বাঘাইছড়িতে বিদ্যুৎ অফিস ঘেরাও

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও হয়রানি মুক্ত সেবার দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও করেছে স্থানীয়রা।বৃহস্পতিবার( ৩০ জুলাই) সকাল ১১টায় বাঘাইছড়ি বিদ্যুৎ অফিস ঘেরাও...

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কাপ্তাইয়ের পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠন করা হয়েছে কাপ্তাই প্রেস ক্লাব। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ২টায় কাপ্তাইয়ে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে উপজেলার...