মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে তিনদিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

সোমবার থেকে শুরু হওয়া অনুষ্ঠান বুধবার (১ ফেব্রুয়ারি) রাত ৮ টায় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণের মধ্যদিয়ে সমাপ্তি ঘটে।

সমাপনী দিন বুধবার (১ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, জাতীয় সংগীতের মধ্যদিয়ে শুরু হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

এসময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিয়া উদ্দিন বাবলুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন। মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ফেরদৌস হোসেন আরিফ, মিরসরাই পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর উদ্দিন, মিরসরাই পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর জহির উদ্দিন, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর আল ফায়হাত সংগ্রাম, মিরসরাই পৌরসভার ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন, মারুফ ফাউন্ডেশন ট্রাস্টের সাধারণ সম্পাদক সাইফুদ্দীন মীর শাহীন, অভিভাবক সদস্য মফিজুল ইসলাম, নাছির উদ্দিন, সুমন্ত দাশ প্রমুখ। সমাপনী দিনে আলোচনা অনুষ্ঠান শেষে অতিথিরা ক্রীড়া ও সাংস্কৃৃতিক প্রতিযোগিতায় ৭৮ টি ইভেন্টে অংশগ্রহনকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন। এছাড়া ২০২২ সালে এসএসসি পরীক্ষায় কৃতকার্য হওয়া ২৯ জন শিক্ষার্থী, ৪ জন শ্রেষ্ঠ মেধাবী শিক্ষার্থী, ৩২ তম এশিয়া প্যাসিফিক এবং ১১ তম জাতীয় স্কাউট জাম্বুরী বাংলাদেশে সাফল্যসহ রাষ্ট্রপতি এ্যাওয়ার্ড অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। প্রতিযোগিতার মধ্যে ছিল দৌড়, মোরগের লড়াই, দীর্ঘ লাফ, কুজকাওয়াজ, ডিসপ্লে, মার্বেল চামুচ, মিউজিক্যাল চেয়ার, ফিলোপাসিং, স্মৃতি শক্তি পরীক্ষা, ঝুড়িতে বল নিক্ষেপ, চকলেট প্রতিযোগিতা, সুন্দর ড্রেসপরা, বিস্কুট দৌড়, স্থির স্কিপিং, কেরাত প্রতিযোগিতা, গীতা প্রতিযোগিতা, দেশাত্ববোধক গান, ছড়া ও কবিতা আবৃত্তি, হামদ, নাত, জাতীয় সংগীত প্রতিযোগিতা, লোক সংগীত, উপস্থিত বক্তব্য, দলীয় অভিনয়, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, গানের তালে নৃত্য।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন জানান, শিক্ষার্থীদের ক্রীড়াও সাংস্কৃতিক চর্চায় সুপ্ত বিকাশের লক্ষ্যে এটি বাৎসরিক ধারাবাহিক কার্যক্রম। মিরসরাই উপজেলায় একমাত্র আমাদের প্রতিষ্ঠান বৃহৎ পরিসরে তিনদিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান স্কুল প্রতিষ্ঠার পর থেকে ধারাবাহিকভাবে করা হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।আজ রোববার সংসদ ভবনের ভিআইপি...

শাহ আমানত দরগাহ শরীফে আহলে বাইতের স্মরণে ১০ দিনব্যাপী মাহফিল সম্পন্ন

চট্টগ্রামের কুতুবুল আকতাব, গরীবে নেওয়াজ, শাহানশাহে বেলায়ত হযরত শাহ সুফি আমানত খান (রহ.) দরগাহ শরীফের খানকায়ে আমানতিয়া বেলায়েতিয়া শরীফের উদ্যোগে আহলে বাইতে রাসুল (সা.)-এর...

বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে: নৌবাহিনী প্রধান

মাতৃভূমির সুরক্ষা, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার মহান ব্রত নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর অগ্রযাত্রায় যুক্ত হলো ৬১ জন নবীন কর্মকর্তা।আজ রবিবার (২১...