বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় নির্বাচনে প্রমাণ হবে কাদের পায়ের তলায় মাটি আছে : কাদের

চট্টগ্রাম নিউজ ডটকম

বিএনপির ছেড়ে দেয়া ছয় আসনের উপনির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এর মধ্য দিয়ে দেশে আবারো গণতন্ত্রের বিজয় হয়েছে।

আজ বুধবার বিকেলে রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা মোড়ে এক শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি-জামাতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে এই সমাবেশ করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

ওবায়দুল কাদের বলেন, মোট ছয়টি আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ হয়েছে। সুষ্ঠু ও অবাধ হয়েছে নির্বাচন। চাঁপাইনবাবগঞ্জের একটি কেন্দ্রে একটু হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ছাড়া সব কটি আসনে ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।

এই উপনির্বাচনে কে জিতল, কে হারল- এটা আওয়ামী লীগের মূল বিষয় নয় বলে মন্তব্য করেন কাদের। তিনি বলেন, এ নির্বাচনের মধ্য দিয়ে আবার গণতন্ত্রের বিজয় হলো। বিরোধীরা অপপ্রচার করে, এই সরকারের আমলে সুষ্ঠু নির্বাচন হয় না। বিদেশিদের কাছে নালিশ করে।

ওবায়দুল কাদের বলেন, ফখরুল সাহেব, ছয়টি আসন আপনাদের ছিল। সংসদ থেকে পদত্যাগ করে কত বড় ভুল করেছেন, এটা যতই দিন যাবে, ততই অনুধাবন করতে পারবেন। এই উপ নির্বাচনে যাঁরা স্বতন্ত্র প্রার্থী ছিলেন, তাঁরা বিএনপির লোক দাবি করে কাদের বলেন, প্রকাশ্যে আসেনি। স্বতন্ত্র প্রার্থীর ঘোমটা পরে নেমেছিল। ঘোমটা পরা প্রার্থী সব আসনেই আছে।

আওয়ামী লীগ নয়, বিএনপি ভয় পেয়েছে মন্তব্য করে দলটির সাধারণ সম্পাদক বলেন, কর্মসূচি এখন কেবলই গরম থেকে নরম হচ্ছে। উত্তাপ আর ছড়ায় না। বিএনপির আন্দোলনে এখন নেতা-কর্মী ছাড়া কোনো জনগণ নেই।

বিএনপির পৃথিবী ক্রমেই ছোট হয়ে আসছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, তাদের পৃথিবী আরও ছোট হয়ে যাবে। প্রথমে বিএনপির মিছিল দৈর্ঘ্য-প্রস্থে বড় ছিল। এখন প্রস্থ বড় হয়ে, দৈর্ঘ্য ছোট হয়ে যাচ্ছে। বিএনপির এই নীরব মিছিল দৈর্ঘ্যে কম, প্রস্থে বেশি। তার মানে কর্মী কমে গিয়ে নেতায়-নেতায় প্রস্থ বেড়ে যাচ্ছে।

বিএনপির কর্মসূচি গরম থেকে নরম হচ্ছে- মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, বিএনপির আন্দোলনে উত্তাপ আর ছড়ায় না। হান্ডি-পাতিল, লোটা-বালিশ-কম্বল নিয়ে সাত দিন আগে ঢাকায় এসে পিকনিক পার্টি করেছিল। ওই হান্ডি-পাতিল এখন কোথায়? পত্র-পত্রিকায় নিউজ দেয়, লোকজন ছুটে আসছে। এই আন্দোলনে এখন নেতাকর্মী ছাড়া কোনো পাবলিক আপনাদের সঙ্গে নেই।

সরকারের পায়ের তলায় মাটি নেই- বিএনপির এমন মন্তব্যের জবাবে তিনি বলেন, আপনাদের পায়ের তলায় মাটি আছে? জনগণ আছে? বিএনপি মানে ভুয়া। বিএনপি নেতৃত্বে ৫৪ দল, ২৭ দফা, ১৪ দফা, আন্দোলন, সরকার পতন, লাল কার্ড, তত্ত্বাবধায়ক সরকার সব ভুয়া।

নির্বাচন-আন্দোলনে খেলা হবে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচনে ফাইনাল খেলা হবে। সেদিন প্রমাণ হবে, কাদের পায়ের তলায় মাটি আছে, আর কাদের পায়ের তলায় মাটি নেই। সেটা প্রমাণ হবে কীভাবে? আপনারা (বিএনপি) নির্বাচনে আসবেন। সেখানে জনপ্রিয়তা যাচাই করবো। জনগণ ভোট দিয়ে যাচাই করবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

১৭ বছর পর  উন্মুক্ত হলো ঢেমুশিয়া জলমহাল, স্বস্তিতে সাত ইউনিয়নের মানুষ

দীর্ঘ ১৭ বছর ইজারার আওতায় থাকার পর অবশেষে সাধারণ...

কক্সবাজারে ঝড়ে ট্রলারডুবিতে ২ জেলে নিহত, নিখোঁজ ২

কক্সবাজারের মহেশখালী উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি...

আলীকদমে ইয়াবাসহ দুই যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড

বান্দরবানের আলীকদমে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবককে আটক করে...

চট্টগ্রামে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে বলেন সাংবাদিক, ভিডিও ধারণ, চাঁদা দাবি

পুলিশ পরিচয়ে চট্টগ্রামের হালিশহরের একটি বাসায় ঢুকে তল্লাশি চালানোর...

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক...

আরও পড়ুন

১৭ বছর পর  উন্মুক্ত হলো ঢেমুশিয়া জলমহাল, স্বস্তিতে সাত ইউনিয়নের মানুষ

দীর্ঘ ১৭ বছর ইজারার আওতায় থাকার পর অবশেষে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে কক্সবাজারের মাতামুহুরী উপজেলার ঢেমুশিয়ার প্রায় ১২০ একর আয়তনের ঐতিহ্যবাহী...

কক্সবাজারে ঝড়ে ট্রলারডুবিতে ২ জেলে নিহত, নিখোঁজ ২

কক্সবাজারের মহেশখালী উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ফিশিং ট্রলার ডুবে দুই জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার...

আলীকদমে ইয়াবাসহ দুই যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড

বান্দরবানের আলীকদমে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদর...

চট্টগ্রামে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে বলেন সাংবাদিক, ভিডিও ধারণ, চাঁদা দাবি

পুলিশ পরিচয়ে চট্টগ্রামের হালিশহরের একটি বাসায় ঢুকে তল্লাশি চালানোর পর নিজেদের সাংবাদিক পরিচয় দেন পাঁচ ব্যক্তি। পরে বাসাটিতে ‘অসামাজিক কার্যকলাপ’ চলছে এমন অভিযোগ তুলে...