মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

কক্সবাজারে হত্যা মামলার আসামি গ্রেফতার

কায়সার হামিদ মানিক,কক্সবাজার

কক্সবাজার সদর থানাধীন ঝিলংজা এলাকায় চাঞ্চল্যকর আপন বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হওয়ার  ঘটনায় জড়িত প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ ।

বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে ঝিলংজা ইউনিয়নের মুহুরিপাড়া গ্রামের জনৈক দেলোয়ার হোসেনের ভাড়াটিয়া ঘর থেকে তাকে গ্রেফতার করা হয়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

গত শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ পশ্চিম-উত্তরপাড়া এলাকায় পারিবারিক জমি-জমার বিরোধ নিয়ে জনৈক মো: ইউনুছ প্রকাশ হপ্পি ইউনুছ (৬০), তার ছেলে ওসমান গনি (২০) ও তার ভাতিজা ইউনুসসহ আরো অজ্ঞাতনামা কয়েকজন মিলে একই এলাকার ভিকটিম মৃত মকবুল আহম্মদের ছেলে মোহাম্মদ হোসেনকে(৫৮) হত্যা করে।

ঘটনা সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ তাদের মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল।ঐ দিন বর্ণিত ব্যক্তিরা ভিকটিমকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।এ সময় ভিকটিমের সাথে তার বড় ভাইয়ের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তার বড় ভাই মো: ইউনুছ, তার ছেলে এবং ভাতিজাসহ আরো অজ্ঞাতনামা কয়েকজন মিলে মধ্যযুগীয় কায়দায় লাঠিসোটা, লোহার রড, কিরিচ ও দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত জখম করে রাস্তায় ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত লোকজন আহত অবস্থায় ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকা ও ইলেকট্রনিক্স মিডিয়ায় সংবাদ প্রকাশিত হলে মুহূর্তের মধ্যে সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ সংক্রান্তে নিহত মোহাম্মদ হোসেনের স্ত্রী আম্বিয়া খাতুন (৫৩) টেকনাফ মডেল থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে এ ঘটনায় জড়িত আসামিরা গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনে চলে যায়।

আজ দুপুরে র‌্যাব মোঃ ইউনুছকে (৬০) গ্রেফতার করতে সক্ষম হয়। এ মামলার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাবের অভিযান অব্যাহত আছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।‎নিহত ইমন পোমরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল ও রঙ মিশ্রিত মরিচ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর...

আলীকদম সীমান্তে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ, অর্ধেক ভাড়ায় যাতায়াতের সুযোগ

দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের নিরাপদ, সহজ ও নিয়মিত যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম সেনা জোন ও ১৭ ইসিবি-এর যৌথ উদ্যোগে আজ একটি...