বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

লেখকদের বিকাশে একুশে বইমেলা এক অবিকল্প আয়োজন: রাষ্ট্রপতি

চট্টগ্রাম নিউজ ডটকম

মননশীল লেখকদের বিকাশে ‘অমর একুশে বইমেলা’ এক অবিকল্প আয়োজন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

‘অমর একুশে বইমেলা ও অনুষ্ঠানমালা ২০২৩’ উপলক্ষে দেওয়া বাণীতে এ কথা বলেন তিনি।

আজ বুধবার (১ ফেব্রুয়ারি) ‘অমর একুশে বইমেলা’ শুরু হচ্ছে।

‘অমর একুশে বইমেলা বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ’, উল্লেখ করে আবদুল হামিদ বাংলা একাডেমির উদ্যোগে ‘অমর একুশে বইমেলা ও অনুষ্ঠানমালা ২০২৩’ এর আয়োজনে বইপ্রেমিক বাঙালি, পাঠক, প্রকাশক, সংগঠক ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান।

অমর একুশে বইমেলার প্রাক্কালে একুশে ফেব্রুয়ারি ‘মহান ভাষা আন্দোলনে’ অমর শহীদদের স্মৃতির প্রতিও তিনি গভীর শ্রদ্ধা জানান।

রাষ্ট্রপতি বলেন, অমর একুশের বইমেলা বাঙালির প্রাণের মেলা। প্রতি বছর ফেব্রুয়ারি মাসে বাংলা একাডেমি আয়োজিত বইমেলা লেখক-পাঠক-সংস্কৃতি কর্মীসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে অনন্য জাগরণ সৃষ্টি করে।

তিনি বলেন, ‘এই মেলা আমাদের শিক্ষা, সংস্কৃতি ও ইতিহাস-ঐতিহ্যের বিকাশে একটি অন্যতম প্রধান অনুষ্ঠান ও উৎস।’

আবদুল হামিদ বলেন, জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বই পড়ার বিকল্প নেই। তথ্যপ্রযুক্তির বর্তমান যুগে নতুন প্রজন্মকে বই পড়া ও সাহিত্য চর্চায় উদ্ধুদ্ধ করতে মাসব্যাপী বইমেলা ও ভাষা চর্চার এই আয়োজন কার্যকর অবদান রাখবে, এটাই সবার প্রত্যাশা।

রাষ্ট্রপতি উল্লেখ করেন, বাঙালির সাহিত্য-সংস্কৃতির পাদপীঠ বাংলা একাডেমি মহান ভাষা আন্দোলনের স্মৃতিকে নানানভাবে ধারণ করে আছে।

প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলা একাডেমি বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির উৎকর্ষ সাধনে নিরবচ্ছিন্ন দায়িত্ব পালন করে আসছে। ভাষা শহীদদের রক্তস্নাত পথ ধরে গড়ে ওঠা বাংলা একাডেমি বাংলা ভাষাভাষী মানুষের প্রাণের প্রতিষ্ঠানে পরিণত হবে, এটাই কাম্য।

তিনি আশা করেন, ‘বাঙালির প্রাণের এই মেলা বই কেনার পাশাপাশি আলোচনা সভা, সংগীতানুষ্ঠান, প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সবার মাঝে ছড়িয়ে দেবে সংস্কৃতির অমিয় সুধা।

বাংলা একাডেমির এই প্রাঙ্গণে সৃজনশীল ও মননশীল লেখকদের বিকাশ ও অধিকার সুরক্ষার ক্ষেত্র হিসেবে অমর একুশে বইমেলা এক অবিকল্প আয়োজন।

মহান ভাষা আন্দোলনের চেতনাকে সমুজ্জ্বল রেখে অমর একুশে বইমেলা বাংলা ভাষা, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের ধারক-বাহক হয়ে উঠবে, এ আমার দৃঢ় বিশ্বাস।’

‘অমর একুশে বইমেলা ও অনুষ্ঠানমালা ২০২৩’ এর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন রাষ্ট্রপতি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

১৭ বছর পর  উন্মুক্ত হলো ঢেমুশিয়া জলমহাল, স্বস্তিতে সাত ইউনিয়নের মানুষ

দীর্ঘ ১৭ বছর ইজারার আওতায় থাকার পর অবশেষে সাধারণ...

কক্সবাজারে ঝড়ে ট্রলারডুবিতে ২ জেলে নিহত, নিখোঁজ ২

কক্সবাজারের মহেশখালী উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি...

আলীকদমে ইয়াবাসহ দুই যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড

বান্দরবানের আলীকদমে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবককে আটক করে...

চট্টগ্রামে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে বলেন সাংবাদিক, ভিডিও ধারণ, চাঁদা দাবি

পুলিশ পরিচয়ে চট্টগ্রামের হালিশহরের একটি বাসায় ঢুকে তল্লাশি চালানোর...

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক...

আরও পড়ুন

১৭ বছর পর  উন্মুক্ত হলো ঢেমুশিয়া জলমহাল, স্বস্তিতে সাত ইউনিয়নের মানুষ

দীর্ঘ ১৭ বছর ইজারার আওতায় থাকার পর অবশেষে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে কক্সবাজারের মাতামুহুরী উপজেলার ঢেমুশিয়ার প্রায় ১২০ একর আয়তনের ঐতিহ্যবাহী...

কক্সবাজারে ঝড়ে ট্রলারডুবিতে ২ জেলে নিহত, নিখোঁজ ২

কক্সবাজারের মহেশখালী উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ফিশিং ট্রলার ডুবে দুই জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার...

আলীকদমে ইয়াবাসহ দুই যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড

বান্দরবানের আলীকদমে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদর...

চট্টগ্রামে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে বলেন সাংবাদিক, ভিডিও ধারণ, চাঁদা দাবি

পুলিশ পরিচয়ে চট্টগ্রামের হালিশহরের একটি বাসায় ঢুকে তল্লাশি চালানোর পর নিজেদের সাংবাদিক পরিচয় দেন পাঁচ ব্যক্তি। পরে বাসাটিতে ‘অসামাজিক কার্যকলাপ’ চলছে এমন অভিযোগ তুলে...