মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

চট্টগ্রামে প্রকৌশলীর উপর হামলার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন

মোঃ শহীদুল ইসলাম,বান্দরবান জেলা প্রতিনিধি

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালক মোঃ গোলাম ইয়াজদানীর উপর সন্ত্রাসী হামলার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সারা দেশের মত বান্দরবানেও মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয়  সরকার প্রকৌশল অধিদপ্তর বান্দরবান।

সোমবার ৩০শে জানুয়ারী বিকেল চারটায় কার্যালয়ের প্রধান গেইটের সামনে এলজিইডির সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত ।

মানববন্ধনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জিয়াউল ইসলাম মজুমদার বক্তব্য রাখতে গিয়ে বলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিমান বন্দর সড়ক উন্নয়ন সম্পর্কিত আড়াই হাজার কোটি টাকার প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে প্রেষনে নিয়োজিত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ গোলাম ইয়াজদানির উপর ঠিকাদার সাহাবউদ্দীনের  নেতৃত্বে নামধারী ১০/১২ জনের একটি সন্ত্রাসী দল হামলা চালায়।

তিনি বলেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকার চট্টগ্রামের উন্নয়নের জন্য ব্যাপক প্রকল্প গ্রহণ করেছেন।তারই ধারাবাহিকতায় যোগ্য  ও সৎ কর্মকর্তা বিবেচনায় মোঃ গোলাম ইয়াজদানীকে গুরুত্বপূর্ণ প্রকল্পটির প্রকল্প পরিচালকের দায়িত্ব প্রদান করা হয়।

সন্ত্রাসী ঠিকাদারগন বিধিবহির্ভূতভাবে কাজ প্রদানের জন্য চাপ প্রদান করলে তিনি সম্মতি প্রদান না করায় তার উপর বর্বরোচিত হামলা করা হয়।যা বর্তমান সরকারের অগ্রযাত্রার বিরুদ্ধে  এটি একটি ষড়যন্ত্র।

মানববন্ধনে এলজিইডি বান্দরবান প্রকৌশল সমাজের পক্ষ থেকে তীব্র নিন্দা ক্ষোভ  ও প্রতিবাদ জানানো হয়।

মানববন্ধন থেকে বক্তারা  প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোঃ গোলাম ইয়াজদানীকে তার অফিস কক্ষে ঢুকে যারা সন্ত্রাসী কায়দায় আক্রমণ করেছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সহ চিহ্নিত সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন এলজিইডি,বান্দরবান এর সহকারী প্রকৌশলী  জয় সেন,এলজিইডি সদর উপজেলা,উপ-সহকারী প্রকৌশলী আমানুর রহমান সহ এলজিইডি,বান্দরবান এর সর্বস্তরের কর্মকর্তা,কর্মচারী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে...

বাঘাইছড়ি বিজিবির অভিযানে বিদেশি অস্ত্র গোলাবারুদ ও সিগারেট জব্দ

রাঙামাটি জেলায় বাঘাইছড়ি   সীমান্তবর্তী দুর্গম এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ এবং বিদেশী সিগারেট জব্দ করেছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) দিনগত...

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎতের দাবীতে বাঘাইছড়িতে বিদ্যুৎ অফিস ঘেরাও

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও হয়রানি মুক্ত সেবার দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও করেছে স্থানীয়রা।বৃহস্পতিবার( ৩০ জুলাই) সকাল ১১টায় বাঘাইছড়ি বিদ্যুৎ অফিস ঘেরাও...

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কাপ্তাইয়ের পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠন করা হয়েছে কাপ্তাই প্রেস ক্লাব। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ২টায় কাপ্তাইয়ে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে উপজেলার...