মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

রাঙ্গুনিয়ায় ফার্মেসিসহ ২টি প্রতিষ্ঠানকে জরিমানা 

মোহাম্মদ ইমরান হোসেন, রাঙ্গুনিয়া

রাঙ্গুনিয়ায় বিভিন্ন অনিয়ম ও অপরাধের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ রবিবার (২৯ জানুয়ারি) দুপুর আড়াইটার  দিকে উপজেলার রোয়াজার হাট এলাকার এসব প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জামশেদুল আলম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার রোয়াজার হাট এলাকার আজিজ ফার্মেসিতে নষ্ট ফ্রিজে ইঞ্জেকশন সংরক্ষণ, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি, অননুমোদিত ও মিসব্র‍্যান্ডেড ঔষধ বিক্রিসহ লাইসেন্স বিহীন শিশুখাদ্য বিক্রির অপরাধে ড্রাগ এক্ট ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এর আওতায় ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং একই এলাকার হালিমা কসমেটিকসকে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল প্রসাধনী সামগ্রী বিক্রির অপরাধে ৫ হাজার টাকাসহ মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এ সময় নষ্ট ফ্রিজে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণে রাখা সকল ঔষধ জব্দ করা হয়েছে।

এছাড়াও হালিমা কসমেটিকস এর এ সকল প্রসাধনী পণ্য বৈধ উপায়ে আনা হয়নি, যার ফলে সরকার রাজস্ব বঞ্চিত হয়েছে বলেও জানা গেছে। ভ্রাম্যমাণ আদালতের এ মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেছেন রাঙ্গুনিয়া থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জামশেদুল আলম জানান, “বিএসটিআই এর অনুমোদনহীন এসব প্রসাধনী সামগ্রীর ব্যবহার অত্যন্ত ঝুকিপূর্ণ বিবেচনায় সংশ্লিষ্ট সকলকে সতর্ক কর‍তে এ জরিমানা করা হয়েছে”।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।আজ রোববার সংসদ ভবনের ভিআইপি...

শাহ আমানত দরগাহ শরীফে আহলে বাইতের স্মরণে ১০ দিনব্যাপী মাহফিল সম্পন্ন

চট্টগ্রামের কুতুবুল আকতাব, গরীবে নেওয়াজ, শাহানশাহে বেলায়ত হযরত শাহ সুফি আমানত খান (রহ.) দরগাহ শরীফের খানকায়ে আমানতিয়া বেলায়েতিয়া শরীফের উদ্যোগে আহলে বাইতে রাসুল (সা.)-এর...

বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে: নৌবাহিনী প্রধান

মাতৃভূমির সুরক্ষা, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার মহান ব্রত নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর অগ্রযাত্রায় যুক্ত হলো ৬১ জন নবীন কর্মকর্তা।আজ রবিবার (২১...