সোমবার, ৩ আগস্ট ২০২৬

সেন্ট স্কলাস্টিকাস গার্লস স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি

বন্দরনগরী চট্টগ্রামের পাথরঘাটায় অবস্থিত ১৪০ বছরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সেন্ট স্কলাস্টিকাস গার্লস স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

আজ ২৮ জানুয়ারি শনিবার দুপুরে কলেজ অডিটোরিয়ামে এটি অনুষ্ঠিত হয়।

সেন্ট স্কলাস্টিকাস গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিস্টার শিল্পী সেলিন কস্তা (আরএনডিএম) এর সভাপতিত্বে শিক্ষিকা সোমা চক্রবর্তী ও নিবিশা ইমতিয়াজের সঞ্চালনায় নবীন বরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপাধ্যক্ষ সিস্টার অসীমা স্কলাস্টিকা রিবেরু (আরএনডিএম)। শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজ শাখা কোঅর্ডিনেটর সিস্টার বৃন্তা রেমা (আরএনডিএম)। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি জনাব কামনাশীষ ভট্টাচার্য, কলেজের প্রভাষক মোহাম্মদ রকিব উদ্দীন, রাহাত পারভীন, রাজিব কুমার চক্রবর্তী, মৈত্রী নন্দী, ওমর ফারুক সিদ্দিকী, সাবিত্রী তালুকদার, সুরজিত পাল, শাওন কান্তি দে, শুভাশীষ চৌধুরী ও অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ। শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন, দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী খোশ আফরোজা আক্তার। সভাপতির বক্তব্যে কলেজ অধ্যক্ষ সিস্টার শিল্পী সেলিন কস্তা (আরএনডিএম) বলেন, দেশ ও জাতি গঠনে শিক্ষার কোন বিকল্প নেই। তাই শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি কঠোর মনোযোগ দিতে হবে। আমি বিশ্বাস করি এ কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীরা সুশিক্ষা ও‌ শৃঙ্খলাবোধ অর্জনের মধ্য দিয়ে প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে দেশ ও সমাজের উন্নয়নের পাশাপাশি এ কলেজের সুনাম বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে এই প্রত্যাশা করি ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।আজ রোববার সংসদ ভবনের ভিআইপি...

শাহ আমানত দরগাহ শরীফে আহলে বাইতের স্মরণে ১০ দিনব্যাপী মাহফিল সম্পন্ন

চট্টগ্রামের কুতুবুল আকতাব, গরীবে নেওয়াজ, শাহানশাহে বেলায়ত হযরত শাহ সুফি আমানত খান (রহ.) দরগাহ শরীফের খানকায়ে আমানতিয়া বেলায়েতিয়া শরীফের উদ্যোগে আহলে বাইতে রাসুল (সা.)-এর...

বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে: নৌবাহিনী প্রধান

মাতৃভূমির সুরক্ষা, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার মহান ব্রত নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর অগ্রযাত্রায় যুক্ত হলো ৬১ জন নবীন কর্মকর্তা।আজ রবিবার (২১...