বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

পটিয়ায় অটোরিকশা চালকের জবাই করা লাশ উদ্ধার

নয়ন শর্মা, পটিয়া প্রতিনিধি

পটিয়া উপজেলার ভাটিখাইন ইউনিয়নে আলী আহাম্মদ (৫৫) নামে এক অটোরিকশা চালকের জবাই করা লাশ উদ্ধার করেছে পটিয়া থানা পুলিশ।

বুধবার (২৫ জানুয়ারি) সকালে ভাটিখাইন- আনোয়ারা রোডের শিউলীর বাপের বাড়ি নামক এলাকার নিকট শ্রীমতি খালের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আলী আহম্মদ ভাটিখাইন ৩নং ওয়ার্ডের করল দলিল মাস্টারের বাড়ির মনির আহম্মদের পুত্র।

নিহতের ভাগিনা শহীদ জানান, রাতে অটো রিকশা গ্যারেজে দিয়ে আসার পর এই হত্যাকান্ড ঘটতে পারে।

তিনি জানান, তার মামার সাথে কারো সাথে ঝগড়া-বিবাদ ছিলো না। তারপরও এমন নৃশংস হত্যাকান্ডের কারণ বুঝতে পারছেন না।

তিনি আরো জানান, তার মামার কোন ছেলে সন্তান না থাকলেও সুমি আক্তার নামে একটি মেয়ে ছিলো ৷ তবে সেই মেয়েটি পটিয়া থানার পিছনে অবস্থিত কলোনীতে শ্বশুর বাড়িতে হত্যার শিকার হয় প্রায় ৩মাস আগে। বর্তমানে এই বিষয়ে মামলা চলছে বলে জানান তিনি।

পটিয়া থানার ওসি তদন্ত রাশেদুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি জানিয়ে বলেন, খবর পেয়ে আমরা সকাল ১০টার দিকে আমরা লাশটি উদ্ধার করি। এ পর্যন্ত প্রাপ্ত খবর থেকে মনে হচ্ছে রিকশা ছিনতাই বা টাকা পয়সার জন্য এই খুন হয়নি। ঘটনা যাই হোক আমরা খুব দ্রুত দোষীদের আইনের আওতায় নিয়ে আসব।

এদিকে এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় লোকজন।

ভাটিখাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বখতিয়ার উদ্দীন বলেন, একজন নিরীহ মানুষকে এমন নির্মম হত্যা মেনে নেওয়ার মত না। এই ঘটনার কারণে রাতের বেলা নির্জন স্থান গুলোতে চলাচলে মানুষের মনে ভীতি কাজ করবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের মাদ্রাসা শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...