বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

রাত পোহালেই মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

ক্রীড়া প্রতিবেদক

ফুটবল বিশ্বের অন্যতম দুই পরাশক্তি ব্রাজিল-আর্জেন্টিনা। লাতিন আমেরিকার এই দুই প্রতিবেশী ফুটবল অন্তপ্রাণ দেশের মাঠের দ্বৈরথ বিশ্বের সব দেশের ফুটবলপ্রেমীদের মুগ্ধ করে। মেসি-নেইমারদের মুখোমুখি লড়াই দেখে ফুটবল সমর্থকদের মাঝে কাজ করে বাড়তি উত্তেজনা।

কাতার বিশ্বকাপের সেমিফাইনালে এই দুই দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে কোয়ার্টার ফাইনালেই শেষ হয় সেলেকাওদের বিশ্বকাপ মিশন।

অন্যদিকে প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরেও শেষ পর্যন্ত লড়াই করে ৩৬ বছর পর বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরে মেসির আর্জেন্টিনা।

মরুর বুকে ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল শৈলী দেখতে না পেয়ে হতাশ হয় ফুটবল সমর্থকরা। তবে এই দুই পরাশক্তি দলের ফুটবল প্রেমীদের জন্য সুখবর! বিশ্বমঞ্চে মুখোমুখি না হলেও শেষ পর্যন্ত সব অপেক্ষার অবসান হচ্ছে। লাতিন আমেরিকা চ্যাম্পিয়নশিপে দেখা হচ্ছে দুই পরাশক্তির।

জুনিয়র কোপা আমেরিকা নামে পরিচিত ৩০তম অনূর্ধ্ব-২০ লাতিন আমেরিকা চ্যাম্পিয়নশিপের এবারের আসর বসেছে কলম্বিয়ায়। যেখানে এ-গ্রুপ থেকে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে দল দুটি।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) পাসকুয়াল গুয়েরেরো স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ব্রাজিল-আর্জেন্টিনার গ্রুপ পর্বের ম্যাচটি। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় শুরু হবে উত্তেজনাপূর্ণ এই ম্যাচ।

এবারের আসরে এ-গ্রুপে ব্রাজিল-আর্জেন্টিনার সঙ্গী স্বাগতিক কলম্বিয়া, প্যারাগুয়ে ও পেরু। বি-গ্রুপে রয়েছে ইকুয়েডর, উরুগুয়ে, ভেনিজুয়েলা, চিলি ও বলিভিয়া। উদ্বোধনী ম্যাচে পেরুকে ৩-০ গোলে হারিয়ে তিন পয়েন্ট অর্জন করেছে ব্রাজিল।

তবে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দল প্যারাগুয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করে। শূন্য পয়েন্ট থাকায় পরের রাউন্ডে যেতে হলে জয়ের বিকল্প নেই মেসির উত্তরসূরিদের সামনে।

অনূর্ধ্ব-২০ লাতিন আমেরিকা চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টটি প্রতি দুই বছর পর পর আয়োজন করা হয়। তবে করোনা মহামারির কারণে ২০২১ সালের আসরটি স্থগিত হয়ে যায়। সবশেষ ২০১৯ সালে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ইকুয়েডর।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

চট্টগ্রামের ফটিকছড়িতে সামিহা হাকিম নেহা (১৯) নামে এক গৃহবধূর...

হাটহাজারীতে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৮

চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থীসহ...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সীতাকুণ্ডে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে সীতাকুণ্ডে দুই নেতার অনুসারীদের...

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

আরও পড়ুন

ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উম্মোচন

এস এম স্পোর্টিস ইভেন্টজ এর ব্যবস্থাপনায় এবং হাবিব তাযকিরাস এর পৃষ্টপোষকতায় আয়োজিত ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসরের ট্রফি উম্মোচন ও গ্রুপিং সম্পন্ন হয়েছে।...

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি স্কুলকে ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক বিপ্লব দে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...