মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি

কায়সার হামিদ মানিক, স্টাফ রিপোর্টার কক্সবাজার

রোহিঙ্গা ক্যাম্পে আরসার ২৮ জনের ছবিসহ তাদের সন্ত্রাসী উল্লেখ করে পোস্টার লাগানোর একদিন পার না হতেই গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ক্যাম্প ১৮ এর এইচ ৫৬ ব্লকে গোলাগুলি হয়।

সূত্রে জানা গেছে, রোহিঙ্গা সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরসার ২০-২৫ সদস্যদের একটি দল আকস্মিক প্রবেশ করে ১৫/২০ রাউন্ড গুলি করে পালিয়ে যায়।

এ ব্যাপারে ক‍্যাম্প-১৮ এর ব্লক মাঝি মোসতাক ও মাঝি ইমাম হোসেনের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই ক‍্যাম্পের ইসলামি মাহাজের মৌলভি রফিক ও কাদেরের ওপর হামলা করতে আসে সন্ত্রাসীরা।

তাৎক্ষণিক খবর পেয়ে ৮ এপিবিএন ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

শনিবার গভীর রাতে বিভিন্ন ক্যাম্পে কে বা কারা রোহিঙ্গা ক্যাম্পে আরসা প্রধান আতা উল্লাহ জুনুনিসহ ২৮ জনকে সন্ত্রাসী উল্লেখ করে ছবি সহকারে পোস্টার লাগায়। এ ঘটনার পর থেকে সন্ত্রাসীরা আরো বেপরোয়া হয়ে গেছে এমনটি মনে করছে সাধারণ রোহিঙ্গারা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে মহাসড়কের পাশে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণ, আহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কের পাশে একটি গাড়ির গ্যারেজে এয়ার কম্প্রেসার...

দুই মন্ত্রণালয়ের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর হেলাল

ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম...

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও...

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

আরও পড়ুন

মিরসরাইয়ে মহাসড়কের পাশে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণ, আহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কের পাশে একটি গাড়ির গ্যারেজে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দোকান মালিক ইমন ও ইউনুস নামে এক পথচারী গুরুতর আহত...

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক সরকারি সেবার ব্যবহার বাড়ছে। তবে এর ব্যতিক্রম বান্দরবানের আলীকদম উপজেলার ৪ নম্বর কুরুকপাতা ইউনিয়ন। মিয়ানমার...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে বিয়ে করেছিলেন তানজিনা আক্তার (২২)। গত রবিবার সারারাত স্বামী-স্ত্রী একই ঘরে ছিলেন। আজ সোমবার ২৪...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...