বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

টেকনাফে চৌদ্দ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক

এইচ এম ফরিদুল আলম শাহীন, ব্যুরো প্রধান, কক্সবাজার।

কক্সবাজারের টেকনাফ এলাকা থেকে ১৪ হাজার ইয়াবা ও সিএনজিসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১৫।

আটকরা হলেন, টেকনাফ সাবরাং আসারবুনিয়া এলাকার মোঃ আজিজুর রহমানের ছেলে মোঃ আব্দুল্লাহ (২০), সাবরাং লেজির পাড়া এলাকার সলিমুল্লাহ এর ছেলে মোঃ আব্দুল্লাহ (২৪) ও টেকনাফ মিঠা পানিরছড়া এলাকার শফিক আহম্মদের ছেলে মোঃ ইউনুস(৩২)।

শনিবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মোঃ আবু সালাম চৌধুরী।

তিনি জানান,একটি সিএনজি অবৈধভাবে ইয়াবা নিয়ে টেকনাফ থেকে কক্সবাজারের দিকে আসছিল ।এ সময় র‍্যাবের আভিযানিক দল অবগত হয়ে টেকনাফের উত্তর বড়ইতলী বায়তুর রহমান জামে মসজিদের পশ্চিম পাশে পাঁকা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। সে মূহুর্তে সিএনজি চেকপোস্টের সামনে আসলে র‍্যাব সদস্যরা সিএনজি থামানোর সংকেত দেয় সে সিএনজি ফেলে পালানোর চেষ্টা করলে সিএনজি এর ড্রাইভারসহ তিন জনকে আটক করে। তাদের দেহ ও সিএনজি তল্লাশী করে (১৪ হাজার) ইয়াবা জব্দ করে র‍্যাব।

আটকরা জানায়, তারা দীর্ঘ দিন ধরে পরস্পর যোগ সাজশে ইয়াবা ট্যাবলেট টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে টেকনাফ ও কক্সবাজার শহরের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছিল। আজ র‍্যাবের আভিযানিক দলের কাছে স্বীকার করে।

র‍্যাব জানায়, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের মাদ্রাসা শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...