বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

পায়ের দুর্গন্ধ এড়াতে যা করবেন

চট্টগ্রাম নিউজ ডটকম

পা থেকে দুর্গন্ধ ছড়ালে জনসমক্ষে অপ্রস্তুত অবস্থায় পড়তে হয়। শুধু তাই নয়, পা থেকে এমন গন্ধ বেরনো ডায়াবেটিস বা কিডনি রোগের লক্ষণও হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, পায়ের গ্রন্থিগুলো থেকে অতিরিক্ত ঘাম নিঃসরণ হলে এমন দুর্গন্ধ হতে পারে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায়, হাইপার হাইড্রোসিসে ভুগছেন বলে ধরে নেওয়া হয়।

শীতকালে এ সমস্যা বেশিই থাকে। এ জন্য বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত ঘাম এবং পায়ে দুর্গন্ধ হওয়ার কারণ চিহ্নিত করতে প্রথমেই রোগীর ইতিহাস জেনে নিতে হয়। পায়ে দুর্গন্ধ হওয়ার অন্যতম কারণ অসুখজনিত। ঘাম কমাতে ড্রাই কেয়ার লোশন ব্যবহার করতে পারেন।

সাধারণত কিশোর-কিশোরীরা প্রচুর ঘামে। এর কারণ হরমোনের পরিবর্তন। তাছাড়া ডায়াবেটিস বা ছত্রাক সংক্রমণের মতো অন্তর্নিহিত সমস্যা থাকলে ও এমন ব্যক্তিরা ঘামলে তাদের গা বা পা থেকে গন্ধ বেরতে পারে। ত্বকের ব্যাধি হাইপারহাইড্রোসিস থাকলেও প্রচুর ঘামের সমস্যা হতে পারে। গা থেকে দুর্গন্ধও বেরতে পারে।

অপরদিকে কিডনির সমস্যায় যখন রক্তে অতিরিক্ত ইউরিয়া উৎপন্ন হতে শুরু করে, তখন ঘাম থেকে ভিনেগারের মতো গন্ধ বেরতে পারে।

কারণ মানুষের ত্বকে কিছু ব্যাকটেরিয়া থাকে। ঘামের মাধ্যমে বেরিয়ে ইউরিয়া ওই ব্যাকটেরিয়া দ্বারা এমন কিছু যৌগে ভেঙে যায়; যা থেকে ভিনিগারের মতো গন্ধ বের হয়।

দুর্গন্ধ নিয়ন্ত্রণ করতে যা করবেন

১. হালকা গরম পানি দিয়ে দিনে অন্তত দু’বার পা ধুতে হবে।

২. পায়ে দুর্গন্ধ হওয়ার একটি প্রধান কারণ ঘাম। সুতরাং, পা পরিষ্কার এবং শুকনো রাখা খুব গুরুত্বপূর্ণ। তাই ব্যবহৃত মোজা না ধুয়ে ব্যবহার করবেন না। জুতো পরার আগে তা শুকনো কি না খেয়াল রাখুন।

৩. সুতির মোজা পরুন। মোজা একটু আর্দ্র হলে পরিবর্তন করুন। অতিরিক্ত মোজা সঙ্গে রাখুন।

৪. অতিরিক্ত ঘাম নিয়ন্ত্রণে অ্যালুমিনিয়াম ক্লোরাইড হেক্সাহাইড্রেট যুক্ত অ্যান্টিপার্সপিরেন্ট ব্যবহার করুন। ঘাম নিয়ন্ত্রণ করতে পারলে টক গন্ধও চলে যাবে।

উপরিউক্ত ব্যবস্থাগুলি কাজ না করলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের...

আরও পড়ুন

‘কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২’ ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান

চট্টগ্রামের একটি জমকালো অনুষ্ঠানে “কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২” ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান গত ৪ ডিসেম্বর রাতে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এটি...

মিস ইউনিভার্স ২০২৫ জিতলেন মেক্সিকোর সুন্দরী ফাতিমা বশ

২১ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৭টায় থাইল্যান্ডের ব্যাংকক শহরে শুরু হয় মিস ইউনিভার্স ২০২৫–এর ফাইনাল পর্ব, যেখানে কয়েকটি পর্ব পেরিয়ে মিস ইউনিভার্সের ফাইনালে উঠে...

কাশফুলের কন্যা: শরতের স্নিগ্ধতায় নারী ও প্রকৃতির মেলবন্ধন

বাংলার ঋতুচক্রে শরৎকাল যেন এক অনিন্দ্যসুন্দর আবাহন। বর্ষার সিক্ততা কেটে গিয়ে চারদিকে তখন ধবধবে সাদা কাশফুলের সমারোহ। নদীর পাড়, খোলা প্রান্তর কিংবা গ্রামের মাঠ—যেদিকেই...

বোয়ালখালীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জাতীয় ফল মেলা অনুষ্ঠিত 

‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ...