মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

কর্ণফুলীতে আখতারুজ্জামান ব্যাডমিন্টন টুর্নামেন্টের প্রস্তুতি সভা

মো. মহিউদ্দিন

চট্টগ্রামের কর্ণফুলীতে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আখতারুজ্জামান চৌধুরী (বাবু) ব্যাডমিন্টন টুর্নামেন্ট ব্যাপক শুরু হচ্ছে।

রবিবার (২২ জানুয়ারি) বিকেল ৪টায় শাহ আমানত সেতু এলাকার (টোল প্লাজা) মাঠে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে।

এ টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন সংস্থা ও ক্লাবের ১৬টি দল অংশ নিচ্ছে।

এ উপলক্ষে শুক্রবার (২০ জানুয়ারি) বিকেল ৩টায় উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

সভায় অংশগ্রহণকারী প্রত্যেক দলের প্রতিনিধিদের খেলার নীতিমালা সম্পর্কে অবহিতকরণ, লটারির মাধ্যমে গ্রুপ নির্ধারণ, খেলার সময়সূচি প্রণয়ন ও রেফারিদের নির্দেশনা দেওয়া হয়।

কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সেলিম হকের সঞ্চালনায় বক্তব্য দেন টুনামেন্টে কমিটির আহবায়ক শেখ মোহাম্মদ মেম্বার সহ টুনামেন্টে অংশ গ্রহণ কারী টিম ম্যানেজার,খেলোয়াড় প্রমুখ।

সভায় বক্তারা বলেন, দেশের এই সময়ে এ ধরনের প্রতিযোগিতা অপরিহার্য। নতুন প্রজন্মকে এবং যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য আখতারুজ্জামান চৌধুরী বাবু ব্যাডমিন্টন টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এছাড়াও টূর্ণামেন্ট পরিচালনা কমিটির নির্বাহী সদস্য এম.এ রহিম, ফরহাদ হোসেন, গিয়াস উদ্দিন, আব্দুল্লাহ্ আল মিজান, মিডিয়া কমিটির আহ্বায়ক নুরুল হক চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাটহাজারীতে ভাড়া বাসা থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর...

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন...

পার্কভিউ হাসপাতালে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস সেলিব্রেশন’ অনুষ্ঠিত

এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে...

রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটে আগুন, ছাদে উঠে বাঁচার চেষ্টা ব্যবসায়ীদের

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের তিন পুলের মাথা এলাকায় অবস্থিত গোলাম...

আরও পড়ুন

খাগড়াছড়িতে গিরি মৈত্রী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শুরু হয়েছে ‘গিরি মৈত্রী ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। জেলার বিভিন্ন ফুটবল একাডেমি ও ক্লাবের ১২টি দল এ টুর্নামেন্টে অংশনে।বিকেল ৩টায় খাগড়াছড়ি জেলা...

খাগড়াছড়ি জেলায় নারী হকি প্রশিক্ষণের শুভ উদ্বোধন

বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে ব্র‍্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর উদ্বোধন করা হয়েছে।আজ বৃহষ্পতিবার জেলার খেলোয়াড়দের...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা আজ সোমবার কলেজ জিমন্যাসিয়ামে সম্পন্ন হয়েছে । ফাইনাল খেলায় ইমরানুর রহমান হাউজ ১২-৯...

ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উম্মোচন

এস এম স্পোর্টিস ইভেন্টজ এর ব্যবস্থাপনায় এবং হাবিব তাযকিরাস এর পৃষ্টপোষকতায় আয়োজিত ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসরের ট্রফি উম্মোচন ও গ্রুপিং সম্পন্ন হয়েছে।...