সোমবার, ৩ আগস্ট ২০২৬

রামু আন্তঃউপজেলার শীর্ষ ডাকাত শাহীন সহযোগীসহ গ্রেফতার 

এইচ এম ফরিদুল আলম শাহীন ,  কক্সবাজার ব্যুরো অফিস

কক্সবাজারের রামু আন্তঃউপজেলার শীর্ষ ডাকাত শাহিনুর রহমান প্রকাশ ডাকাত শাহীন তার সহযোগী তারেক জিয়াকে আটক করেছে র‍্যাব-১৫

বুধবার (১৮ জানুয়ারি) রাতে বান্দরবান সদর থানার মেঘলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেলে র‍্যাব-১৫ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তার আটকের বিষয়টি নিশ্চিত করা হয়।

ডাকাত শাহিন রামু গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা এলাকার মোহাম্মদ ইসলামের ছেলে। শাহীনের বিরুদ্ধে রামু ও নাইক্ষ্যংছড়ি থানায় ৫ টি ডাকাতি, ৩ টি অস্ত্র, ১ টি মাদক, ৪ টি হত্যা চেষ্টার মামলা রয়েছে এবং সে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী।

সংবাদ সম্মেলন র‍্যাব-১৫ এর পক্ষ থেকে বলা হয় ডাকাত শাহীন রামু পূর্বাঞ্চলে এক আতংকের নাম। সর্বশেষ তার নির্মম নির্যাতনের শিকার হয়েছেন গর্জনিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মনিরুল আলম।

র‍্যাব জানিয়েছে, এর আগেও শাহীন ডাকাত আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে একাধিকবার গ্রেফতার হয়েছিল। তার কাছে রামু ও নাইক্ষ্যংছড়ির ৬ ইউনিয়নের প্রায় অর্ধলক্ষ মানুষ জিম্মি । সর্বশেষ ১২ জানুয়ারি ডাকাত শাহিনের নির্মম নির্যাতনের শিকার গর্জনিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সদস্য মনিরুল আলম। এরপর তাকে গ্রেফতারের দাবিতে এলাকায় সাধারণ মানুষ একটি মানববন্ধনও করে।

স্থানীয়দের বরাত দিয়ে র‌্যাব আরো জানিয়েছে,ভয়ংকর আতংকের নাম শাহিন। তার দলের সদস্যরা রাতের বেলায় রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় দলবলসহ সশস্ত্র মহড়া দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করতো। তার অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করায় ইউপি সদস্য মনিরুল আলমকে পিটিয়ে দুই পা ভেঙ্গে দেয়।

ডাকাত শাহীনের নানা অপকর্মের বর্ণনা দিয়ে গত এক বছর ধরে স্থানীয় ও জাতীয় গনমাধ্যমে বহু সংবাদ প্রকাশিত হয়। এরপর থেকে শাহীকে ধরতে কাজ শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী।

স্থানীয়দের দেয়া তথ্য মতে, ২০১৭ সালে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে রামু গর্জনিয়া শিবাতলী পাহাড়ি এলাকার গোপন আস্তনা থেকে অস্ত্রসহ গ্রেফতার হয়েছিলেন আন্তঃউপজেলার শীর্ষ ডাকাত শাহিন উর রহমান প্রকাশ ডাকাত শাহিন। সে সময় প্রায় তিন বছর কারাভোগের পর জামিনে বেরিয়ে এসে আবারো জড়িয়ে পড়েন অপরাধে। প্রতিরাতে ফাঁকা গুলি ছুঁড়ে জনমনে আতংক সৃষ্টি করেন। তার ইচ্ছার উপর চলে রামু ও নাইক্ষ্যংছড়ির প্রায় ৬ ইউনিয়নের অর্ধলক্ষ মানুষ।

স্থানীয়দের দাবি, শাহীন ডাকাত নিজেকে আইন শৃঙ্খলা বাহিনীর সোর্স হিসেবেও জাহির করে থাকে। তার ইচ্ছার বিরুদ্ধে গেলে অনেককে অস্ত্র দিয়ে ফাঁসিয়ে দেন বলেও দাবি তাদের।

শাহীনের হামলায় আহত ইউপি সদস্য মনিরুল আলম বলেন, অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ , চাঁদাবাজি, দখল বাজি, বাগান দখল এবং রাতে মানুষের বাড়ি থেকে গৃহপালিত পশু নিয়ে যায় শাহীন ডাকাতের সদস্যরা। ভয়ে কেউ তার বিরুদ্ধে কথা বলতে চায়না । আমি তার অপকর্মের বিরুদ্ধে কথা বলেছি বলেই আমাকে হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে হাতুড়ি দিয়ে পিঠিয়েছে। আমি ডাকাত শাহীনের কঠিন শাস্তি দাবি জানাচ্ছি।

শাহিনের নির্যাতনের শিকার হেলাল উদ্দিন বলেন, রাতে অস্ত্রের মুখে আমাকে পূর্ববোমাংখীল এলাকার বাড়ি থেকে তুলে নিয়ে তার টর্চার সেলে আটকে রেখে নির্যাতন চালায়। একদিন পরে লাখ টাকার বিনিময়ে আমাকে ছেড়ে দেয়। এ ভাবে অসংখ্য নারী, পুরুষ ও শিশু তার নানা অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছেন। শাহীন ও তার সহযোগী তারেক জিয়া গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে রামু ও নাইক্ষ্যংছড়ির জনবহুল স্টেশন এবং ঘরে ঘরে চলছে উৎসব। চলছে মিষ্টি বিতরণ। এলাকার ভুক্তভোগীদের দাবী শাহীনের ২০/২৫ জন সশস্ত্র সহযোগী রামু ও নাইক্ষ্যংছড়িতে হত্যা, ঘুম, অপহরণ, গরুচুরি, ডাকাতিসহ নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে। তাদের ও গ্রেফতারের দাবী জানিয়েছেন এলাকাবাসী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

মাতামুহুরীর সুস্বাদু দইয়ের সুনাম ছড়িয়ে পড়ছে সর্বত্র, বাড়ছে ক্রেতাদের আগ্রহ

দুধজাত জনপ্রিয় খাবার দইয়ের জন্য ধীরে ধীরে পরিচিতি পাচ্ছে কক্সবাজারের মাতামুহুরি উপজেলা। সুস্বাদু স্বাদ, খাঁটি দুধের ব্যবহার এবং ঐতিহ্যবাহী প্রস্তুত প্রণালীর কারণে স্থানীয়ভাবে তৈরি...

বঙ্গোপসাগরে মৃত্যুর সঙ্গে লড়াই, ৩৬ দিন পর জীবিত উদ্ধার দুই শ্রীলঙ্কান জেলে

টানা ৩৬ দিন বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় থাকার পর শ্রীলঙ্কার দুই জেলেকে জীবিত উদ্ধার করেছেন কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের দক্ষিণপাড়ার একদল বাংলাদেশি জেলে। মানবিক...

ঈদগাঁওতে ট্রাকের ধাক্কায় এক শিশু নিহত

কক্সবাজারের ঈদগাঁও থানার সামনে শাহ ফকির বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় আবদুল্লাহ (১২) নামের এক শিশু নিহত হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১:০৩ মিনিটে এ...

টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফরের ৭ বছরের কারাদণ্ড

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে ৭ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।একই...