বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই চট্টগ্রাম-কক্সবাজার রুটে রেল যোগাযোগ শুরু হবে: রেলমন্ত্রী

আগামী বছরে শুরু হবে কালুরঘাট সেতুর কাজ

নিজস্ব প্রতিবেদক

রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই চট্টগ্রাম-কক্সবাজার রুটে রেল যোগাযোগ শুরু হবে। মাতারবাড়ীর সঙ্গেও রেল যোগাযোগ স্থাপন করা হবে। পাশাপাশি আগামী বছরের শুরুতেই কালুরঘাট সেতুর কাজ শুরু হওয়ার কথা জানান তিনি।

বুধবার (১৮ জানুয়ারি) সকালে চট্টগ্রামের পলোগ্রাউন্ডে বাংলাদেশ রেলওয়ের ৪২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার রেললাইনের কাজ চলতি বছরের জুন-জুলাইয়ের মধ্যে শেষ করার পরিকল্পনা নিয়ে কাজ করছি। আমরা কাজ আশাতীত ভাবে এগিয়েছে। আমরা আশা করছি, এই সময়ের মধ্যে কাজ শেষ করতে পারব। তবে কোন কারনে জুন-জুলাইয়ের মধ্যে কাজ শেষ না হলে আরো এক-দুই মাস বেশি লাগতে পারে। সেই সময়টাকে ধরে নিয়েই আমরা নিশ্চিতভাবে বলতে পারি-চলতি বছরের মধ্যেই রেলে আমরা কক্সবাজার ভ্রমণ করতে পারব।

মন্ত্রী আরো বলেন, কালুরঘাট সেতুর কাজও আগামী বছরে শুরু হবে। রেলের লোকবল ঘাটতি পূরনে উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, রেলে যে লোকবল ঘাটতি ছিল তা পূরণ করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। রেল ব্যবস্থাকে আধুনিকায়ন করার জন্য নতুন নতুন ইঞ্জিন, কোচসহ বিভিন্ন সরঞ্জাম রেলওয়েতে যোগ করা হয়েছে। এ ছাড়া রেলওয়ে কারখানা আধুনিকায়ন করা হচ্ছে। রাজবাড়ীতে কোচ কারখানা করা যায়, তার ফিজিবিলিটি স্টাডি করা হচ্ছে। মাতারবাড়ীর সঙ্গে রেল যোগাযোগ স্থাপনের জন্যও আমরা উদ্যোগ নিয়েছি।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতারউদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল আহসান। রেলওয়ে ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের সভাপতি ও রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোর্ডের সাধারণ সম্পাদক রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. আবু জাফর মিঞা, রেলওয়ে পশ্চিমাঞ্চলের জি এম অসীম কুমার তালুকদার, রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান যান্ত্রিক প্রকৌশলী মো. বোরহান উদ্দিন, অতিরিক্ত মহাপরিচালক (অর্থ) কামরুন নাহার, পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, পশ্চিমাঞ্চলের প্রধান যান্ত্রিক প্রকৌশলী মো. কুদরত-ই-খুদা, ডিআরএম, চট্টগ্রাম মো. আবিদুর রহমান, পূর্বাঞ্চলের প্রধান বৈদ্যুতিক কর্মকর্তা অজয় কুমার পোদ্দার, দোহাজারী-কক্সবাজার রেল লাইনের প্রকল্পপরিচালক প্রকৌশলী মো. মফিজুর রহমান, রুহুল কাদের আজাদ, যুগ্ম মহাপরিচালক (যান্ত্রিক) ফকির মো. মহিউদ্দিন, পূর্বাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ট্র্যাক) মো. আরমান হোসেন, পূর্বাঞ্চলের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক ফরিদ আহমেদ, ডেপুটি সিসিএম তোষিয়া আহমেদ প্রমুখ।

দুই দিনব্যাপী রেলওয়ে ক্রীড়া প্রতিযোগিতায় রেলওয়ে পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চল, লালমনির হাট ও পাকশী থেকে একাধীন দল অংশ গ্রহণ করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের...

আরও পড়ুন

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে। এবারও দেশের গভীর...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার পাশাপাশি এর বিপরীতে কী অর্জন হচ্ছে, কতটা কর্মসংস্থান তৈরি হচ্ছে এবং পরিবেশের ওপর কী প্রভাব...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা...

মোটরসাইকেল শোভাযাত্রা, ফুলেল শুভেচ্ছা ও শতাধিক তোরণে মন্ত্রীকে বরণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও বান্দরবানের সংসদ সদস্য রাজপুত্র সাচিংপ্রু জেরীকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বাগত জানিয়েছে বান্দরবান জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী...