বুধবার, ২২ এপ্রিল ২০২৬

সরকারকে ধাক্কা দিতে গিয়ে বিএনপিই পড়ে গেছে: হানিফ

চট্টগ্রাম নিউজ ডটকম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, জনবিচ্ছিন্ন হয়ে বিএনপি মিথ্যাচার করে এবং খড়কুটো ধরে টিকে থাকতে চাচ্ছে। বিএনপিকে মিডিয়া টিকিয়ে রেখেছে।

জনধিকৃত বিএনপিকে টিকিয়ে রাখতে মিডিয়ার ভূমিকা আছে। প্রতিটা সময় তারা বিএনপি নিয়ে কথা বলে। জনধিকৃত বিএনপিকে নিয়ে কথা বলার প্রয়োজন নেই।

শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া শিল্পকলা একাডেমি চত্বরে সাংবাদিকদেরকে প্রধানমন্ত্রীর দেওয়া আর্থিক সহায়তা ও অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

হানিফ বলেন, গত ১০ বছর ধরে বিএনপি একই কথা বলছে যে এই সরকারের জনভিত্তি নেই। ধাক্কা দিলেই এই সরকার পড়ে যাবে। এই ধাক্কা দিতে গিয়ে বিএনপি নিজেরাই পড়ে গেছে।

কারণ একজন কারাগারে থাকা দুর্নীতিবাজ এবং বিদেশে পলাতক আরেক খুনির মুক্তির জন্য জনগণ আন্দোলন করবে না। যারা এই দণ্ডপ্রাপ্ত দুর্নীতিবাজের মুক্তির নামে রাজপথে অরাজকতা-সহিংসতা করবে, তাদের কঠোর হস্তে দমন করা হবে।

অনুষ্ঠানে সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার আয়োজনে মৃত সাংবাদিকের পরিবার ও অসুস্থ মোট ৫৪ জন গণমাধ্যমকর্মীকে অনুদানের চেক তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার দৌলতপুর আসনের সংসদ সদস্য আ ক ম সরওয়ার জাহান বাদশা, কুমারখালী-খোকসা আসনের এমপি ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, জেলা প্রশাসক সাইদুল ইসলাম, পুলিশ সুপার খায়রুল আলম, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি আফরোজা আক্তার ডিউ, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে খাল ভরাটের দায়ে একজনকে জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে অবৈধভাবে বালি দিয়ে খাল ভরাট করে পানি...

এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি...

আমিরাতের দুটি কেন্দ্রে এসএসসি প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন

দেশের সাথে সঙ্গতি রেখে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক...

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ়...

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে...

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের...

আরও পড়ুন

এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।আজ ২১ এপ্রিল...

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক রেল কর্মচারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম মোঃ রফিকুল ইসলাম (৫৫)। আজ মঙ্গলবার...

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সন্ত্রাসী কার্যক্রম চালানোর সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের...

গ্রাফিতিতে ‘ছাত্র’ মুছে ‘গুপ্ত’ লেখার জেরে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে একটি ভবনের দেয়ালে থাকা গ্রাফিতির নিচে লেখা একটি বাক্য থেকে ‘ছাত্র’ শব্দটি মুছে ‘গুপ্ত’ লেখাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের...