মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

চঞ্চল চৌধুরীকে শুভকামনা জানালেন অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্ক

কিংবদন্তি চলচ্চিত্রকার মৃণাল সেনের বায়োপিক নির্মাণ করেছেন কলকাতার নন্দিত নির্মাতা সৃজিত মুখার্জি। যার নাম ‘পদাতিক’। আর সেই সিনেমায় মৃণাল সেনের চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী।

এরইমধ্যে প্রকাশিত হয়েছে সিনেমাটির ফার্স্টলুক পোস্টার। যেখানে মৃণাল সেনের চরিত্রে হাজির হয়েছেন চঞ্চল চৌধুরী।

পোষ্টারে দেখা যাচ্ছে, মহাসড়কের মধ্যে এক হাতে ভর দিয়ে আধা কাত হয়ে বসে আছেন চঞ্চল চৌধুরী। আর সেই পোস্টার শেয়ার করে শুভকামনা জানিয়েছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন।

বুধবার (১১ জানুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ ও ইন্সটাগ্রামে পোস্টারটি শেয়ার করেন ‘বিগ বি’।

ক্যাপশনে তিনি লেখেন, ‘সব সময় শুভকামনা’। পোস্টে তিনি সিনেমার নাম, চঞ্চল চৌধুরী ও সৃজিত মুখার্জিকে হ্যাশট্যাগ করেছেন।

চঞ্চলের সিনেমা নিয়ে অমিতাভ বচ্চনের পোস্ট দেখে উচ্ছ্বসিত, আপ্লুত বাংলাদেশের নেটিজেনরা। বিগ বি’কে ভালোবাসা জানানোর পাশাপাশি তারা গর্বিত অনুভব করছেন চঞ্চলের মতো শিল্পীর জন্য।

এই সিনেমায় মৃণালের স্ত্রী গীতা সেনের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন কলকাতার অভিনেত্রী মনামী ঘোষ। আগামী ১৪ মে মৃণাল সেনের শততম জন্মবার্ষিকী। দিনটি উপলক্ষেই ‘পদাতিক’ মুক্তি পাওয়ার কথা।

উল্লেখ্য, কিছুদিন আগেই বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন, বাদশাহ শাহরুখ খানদের সঙ্গে ‘কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চ ভাগাভাগি করেছিলেন চঞ্চল চৌধুরী।

এ সময় অমিতাভ বচ্চনের সঙ্গে কুশল বিনিময় করেছিলেন চঞ্চল। সেলফি তুলেছিলেন শাহরুখের সঙ্গে। সেই পরিচয়ের সূত্র ধরেই হয়তো এবার অমিতাভের ভালোবাসা পেলেন ঢাকার তারকা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে...

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ

শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ...

রামগড়ে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির...

লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বান্দরবানের লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও...

মোটরসাইকেল শোভাযাত্রা, ফুলেল শুভেচ্ছা ও শতাধিক তোরণে মন্ত্রীকে বরণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও বান্দরবানের সংসদ...

লোহাগাড়ায় ঘুরতে বেরিয়ে আর ফেরা হলো না, লাশ হলেন দুই বন্ধু

চট্টগ্রামের লোহাগাড়ায় মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বাইক...

আরও পড়ুন

দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেনি, সংসদীয় গণতন্ত্রও এ দলের হাত ধরে এসেছে। তিনি বলেন, বর্তমান সরকার প্রতিটি নাগরিকের সাংবিধানিক...

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ

শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট এই প্রত্যাশার...

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার এ বছরকে নজরুল বর্ষ ঘোষনা করেছে। শুধু ঘোষনায় নয়, নজরুল চর্চ্চার জন্য চট্টগ্রামসহ সারাদেশে একযোগে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও যৌক্তিক করার লক্ষ্যে নতুন জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুমোদন করেছে সরকার। নতুন বেতন স্কেলে বিদ্যমান...