বুধবার, ১২ আগস্ট ২০২৬

বান্দরবানে বালু উত্তোলন করতে গিয়ে মাটি চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

মোঃ শহীদুল ইসলাম, বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানে সদর উপজেলায় খাল থেকে বালি উত্তোলন করতে গিয়ে পাহাড়ের মাটি চাপা পড়ে জামাল হোসেন (৩২) নামে এক শ্রমিক নিহত হয়েছে।

বুধবার (১১ই জানুয়ারি) বিকাল ৩ টায় ৪নং সুয়ালক ইউনিয়নের ৯নং ওয়ার্ড ভাগ্যকুল এলাকায় ধুল্ল্যাহ খালে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত জামাল হোসেন সুয়ালক ইউনিয়নের ভাগ্যকুল এলাকার মনু মিয়া ছেলে।

স্থানীয় বাসিন্দা রাসেল জানান, অসবধানতায় খাল থেকে বালু উত্তোলন করতে গিয়ে পাশের গাছ ভেঙ্গে পড়লে মাটি চাপা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছে। তিনি জানান, যেখানে মারা গেছে সেটি আরিফ নামে এক ব্যক্তির বালু উত্তোলনের পয়েন্ট বলে জানি।

এ বিষয়ে মোঃ আরিফ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ৬১ লক্ষ ত্রিশ হাজার টাকা দিয়ে গত বছরের আগষ্ট মাসে আমরা বালু উত্তোলনে কাজটি ৮ জন শেয়ারে নিয়েছি। আর যিনি মারা গেছে তিনি সম্পর্কে আমার মামাতো ভাই। ইয়াজারার বিষয়ে স্বত্বাধিকারী মুবিনুল ইসলাম ঝিকু বলতে পারবে।

ঘটনার সত্যতা স্বীকার করে ঝিকু বলেন, ওই এলাকার বালু উত্তোলনের কাজে জড়িত আমিসহ ৮ জন। প্রতিদিনের ন্যায় আজকের কাজ করতে গিয়ে মাটি চাপা পড়ে এক শ্রমিক মৃত্যু হয়েছে। তবে এ বিষয়ে তিনি বিস্তারীত কিছু না বলে বলেছেন। যে কাজ দেখাশোনা করে তার সাথে যোগাযোগ করলে নিহত ব্যাক্তির ব্যাপারে জানা যাবে।

এ বিষয়ে ভাগ্যকুল ইউপি সদস্য দুদু মিয়া বলেন, স্থানীয়দের মাধ্যমে শুনেছি। বালু উত্তোলন করতে গিয়ে পাহাড় পড়ে একজনের মৃত্যু হয়েছে।

তিনি বলেন, এই বালু পয়েন্টের ডাক পেয়েছে আরিফ নামে এক ব্যক্তি। তার সাথে যোগাযোগ করলে বিস্তারিত জানা যাবে।

সুয়ালক ইউপি চেয়ারম্যান উক্যনু মারমা বলেন, আমি এখন অফিসে মিটিং আছি। ঘটনার খবর এখনো পায়নি।

বান্দরবান জেলা পরিবেশ অধিদপ্তর সহকারি উপ-পরিচালক ফখর উদ্দিন বলেন, বিভিন্ন মাধ্যম থেকে খবর পেয়েছি। খোঁজ নিয়ে বিস্তারিত জানাতে পারবো।

বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকতা ওসি এস এম শহিদুল ইসলাম বলেন, মাটি চাপা পড়ে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি। বিস্তারিত জানতে ঘটনাস্থলে পুলিশের টিম যাচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...