বুধবার, ১২ আগস্ট ২০২৬

হাটহাজারীতে যানজট নিরসনে অভিযান

বাবলু দাশ, হাটহাজারী প্রতিনিধি

হাটহাজারীতে যানজট নিরসনে ভ্রাম্যমান আদালতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম।

আজ মঙ্গলবার (১০জানুয়ারি) বিকাল ৫ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত হাটহাজারী বাসস্ট্যান্ডে যানজট নিরসনে অভিযান চালানো হয়।

অভিযানে ১৬ টি সিএনজি আটক করা হয় এবং সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় মোট ২৮,৭০০ টাকা জরিমানা করা হয় হয়।

এছাড়াও ফুটপাত দখলের অভিযোগে স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এ তিন ব্যবসায়ীকে ৬,০০০ টাকা জরিমানা করা হয়। মোট ১৯ মামলায় ৩৪,৭০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহযোগিতা করেন হাটহাজারী ট্রাফিক পুলিশ। এছাড়া অভিযানকালে হাটহাজারী পৌরসভার নির্বাহী প্রকৌশলী বেলাল আহমেদ ও নির্বাহী কর্মকর্তা বিপ্লব মহুরী অংশগ্রহণ করেন।

হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম জানান, সড়ক দুর্ঘটনা রোধ ও যানজট কমাতে জেলা প্রশাসক, চট্টগ্রাম মহোদয়ের বিভিন্ন নির্দেশনার প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতে এ অভিযান অব্যাহত থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...