মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

টিসিবি পণ্য বিক্রি শুরু, চট্টগ্রামে পাবে ৫ লাখ ৩৫ হাজার পরিবার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। মহানগর ও উপজেলা মিলে মোট ৫ লাখ ৩৫ হাজার পরিবার ভর্তুকি মূল্যে এই পণ্য পাবেন।

আজ মঙ্গলবার থেকে পণ্য বিক্রি শুরু করা হয়। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে পণ্য বিক্রি কার্যক্রম।

নগরের ৪১টি ওয়ার্ড ও চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় পূর্ব নির্ধারিত স্থানগুলোতে বিক্রি হবে টিসিবির পণ্য। একজন ফ্যামিলি কার্ডধারী ৬০ টাকা কেজি দরে সর্বোচ্চ এক কেজি চিনি, ৭০ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল ও ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল কিনতে পারবে।

জানা গেছে, চট্টগ্রাম মহানগরের ওয়ার্ড কাউন্সিলর এবং উপজেলা পর্যায়ে ইউপি সদস্যদের তৈরি করা এলাকা ভিত্তিক কার্ডপ্রাপ্তরা টিসিবির ফ্যামিলি কার্ডের পণ্য পাবে।

চট্টগ্রাম মহানগরীতে ৩ লাখ এবং ১৫ উপজেলায় ২ লাখ ৩৫ হাজারসহ মোট ৫ লাখ ৩৫ হাজার কার্ডধারী নিম্মআয়ের পরিবার মাসব্যাপী টিসিবির ন্যায্যমূল্যের পণ্য পাবে।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস বলেন, চট্টগ্রামের প্রায় ৫ লাখ ৩৫ হাজার পরিবারে কার্ডের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে। সুষ্ঠুভাবে যেন পণ্য বিক্রি কার্যক্রম শেষ হয় সেদিকে আমরা লক্ষ্য রাখছি।

টিসিবি চট্টগ্রাম অঞ্চলের সহকারী কার্যনির্বাহী ও অফিস প্রধান জামাল উদ্দিন আহমেদ জানান, ঢাকাসহ সারাদেশে আজ ১০ জানুয়ারি থেকে শুরু হয়েছে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম।

চট্টগ্রামে আগের মতো ওয়ার্ড কাউন্সিলর ও চেয়ারম্যানরা যে তালিকা আমাদের দিয়েছে শুধু সেইসব কার্ডধারীরাই পণ্য পাবে। আর পুরো প্রক্রিয়াটা এখন দেখাশুনা করছে জেলা প্রশাসন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রামগড়ে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির...

লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বান্দরবানের লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও...

মোটরসাইকেল শোভাযাত্রা, ফুলেল শুভেচ্ছা ও শতাধিক তোরণে মন্ত্রীকে বরণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও বান্দরবানের সংসদ...

লোহাগাড়ায় ঘুরতে বেরিয়ে আর ফেরা হলো না, লাশ হলেন দুই বন্ধু

চট্টগ্রামের লোহাগাড়ায় মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বাইক...

সুয়াবিল দায়রা শরিফে পবিত্র ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি সুয়াবিল দায়রা শরিফ...

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

আরও পড়ুন

লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বান্দরবানের লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) লামা উপজেলা বিএনপি (একাংশ) ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত...

মোটরসাইকেল শোভাযাত্রা, ফুলেল শুভেচ্ছা ও শতাধিক তোরণে মন্ত্রীকে বরণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও বান্দরবানের সংসদ সদস্য রাজপুত্র সাচিংপ্রু জেরীকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বাগত জানিয়েছে বান্দরবান জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী...

লোহাগাড়ায় ঘুরতে বেরিয়ে আর ফেরা হলো না, লাশ হলেন দুই বন্ধু

চট্টগ্রামের লোহাগাড়ায় মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বাইক আরোহী নিহত হয়েছেন।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার ঠাকুরদিঘী ব্রিজ সংলগ্ন...

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার এ বছরকে নজরুল বর্ষ ঘোষনা করেছে। শুধু ঘোষনায় নয়, নজরুল চর্চ্চার জন্য চট্টগ্রামসহ সারাদেশে একযোগে...