বুধবার, ১২ আগস্ট ২০২৬

ফটিকছড়িতে ৮ম শ্রেণির শিক্ষার্থী অপহরণ, গ্রেপ্তার ৩

ডেস্ক নিউজ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীকে অপহরণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রোববার (৮ জানুয়ারি) পতেঙ্গা থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সুনামগঞ্জ সদর উপজেলার ইব্রাহীম আলীর ছেলে রুয়েল আহমেদ (২১), নেত্রকোনার মদন উপজেলার মো. শাহজাহানের ছেলে মো. অনিক (২০) ও সিলেটের বিশ্বনাথ উপজেলার মোকাদ্দেস মিয়ার ছেলে ইমন মিয়া (১৮)।

র‍্যাব জানায়, ভুক্তভোগী কিশোরী ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। আট মাস আগে ভিডিও প্ল্যাটফর্ম টিকটকের মাধ্যমে আসামি রুয়েলের সঙ্গে তার পরিচয় হয়। পরবর্তীতে এ সূত্র ধরে রুয়েল কিশোরীকে মোবাইলের মাধ্যমে প্রেমের প্রস্তাব দেয়। তিন মাস আগে রুয়েল সুনামগঞ্জ থেকে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় আরেক আসামি অনিকের বাসায় এসে একটি পোশাক কারখানায় চাকরি শুরু করেন। গত ৪ জানুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে স্কুলে যাওয়ার পথে ভুক্তভোগী কিশোরীকে রুয়েল তার সহযোগীদের নিয়ে অপহরণ করে। এরপর তাকে পতেঙ্গা থানা এলাকার একটি বাসায় নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা ভূজপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পাশাপাশি বিষয়টি চট্টগ্রাম র‍্যাবকে অবহিত করেন।

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে ভূজপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। এরপর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের ভূজপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে আদনানুজ্জামান নিহাল (১৯) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।আদনানুজ্জামান নিহাল, পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালক উচ্চ...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার...