শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

‘মারোত’ এর প্রশংসনীয় উদ্যোগ

টেকনাফে ফেনীর মানসিক রোগী তাজউদ্দিনকে পরিবারের নিকট হস্তান্তর

কায়সার হামিদ মানিক,কক্সবাজার

মানসিক রোগীদের তহবিল ‘মারোত’ টেকনাফ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ফেনী দাগনভুঁঞার তাজউদ্দিন নিশানকে তার চাচা মো. আবদুর রহিমের কাছে হস্তান্তর করা হয়েছে। উক্ত সংগঠনের মাধ্যমে এ পর্যন্ত ৩৬ জন ভাসমান মানসিক রোগীদের পরিবার এর নিকট হস্তান্তর করা হয়।

জানা যায়, ফেনী দাগনভুঁঞা নোয়াদ্দা গ্রামের বাসিন্দা গিয়াস উদ্দিন ও পান্না আক্তারের পুত্র মানসিক রোগী (পাগল) তাজউদ্দিন নিশান (২৩) বেশ কিছুদিন আগে বাড়ী থেকে বের হয়ে আর ফিরে যাননি। তার পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজি করেও কোন সন্ধান না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হারানো বিজ্ঞপ্তি দিয়ে স্টাটাস দেয়া হয়েছিল।

এদিকে মারোতের শুভানুধ্যায়ী নোয়াপাড়া গ্রামের মোহাম্মদ ইয়াসিন তাকে রাস্তায় ঘোরাঘুরি করতে দেখে তার সাথে কথা বলে। কথা বলার এক পর্যায়ে কোন রকম নিজের নাম ঠিকানা বলতে সক্ষম হন। তাৎক্ষণিক ইয়াসিন তাকে নিয়ে মারোত কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ঝুন্টু বড়ুয়ার সাথে যোগাযোগ করেন। তিনি দাগনভূঁঞা থানা ও স্থানীয় জনপ্রতিনিধির সহযোগিতায় পরিবারের সাথে যোগাযোগ করা হয়। যোগাযোগের সুবাধে তার পরিবার ৮ জানুয়ারি টেকনাফ পৌছালে মারোত নেতৃবৃন্দের উপস্তিতিতে মারোত কেন্দ্রীয় সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভুমি এরফানুল হক চৌধুরী। এছাড়া সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক সন্তোষ কুমার শীল, সহ-সভাপতি ঝুন্টু বড়ুয়া, সহ-সাধারণ সম্পাদক মোবারক হোসেন ভুইয়া, অর্থ সম্পাদক আজিম উদ্দিন, আইটি ও দপ্তর সম্পাদক মোহাম্মদ হোসাইন আমিরী, ত্রান ও পুনর্বাসন সম্পাদক মোহাম্মদ ফেরদৌস ইসলাম, সদস্য মোশাররফ হোসেনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ভিকটিমের চাচা মো. আব্দুর রহিম মারোত সভাপতি আবু সুফিয়ানের নিকট হতে হস্তান্তর পত্র গ্রহণ করে মারোত নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

হস্তান্তর অনুষ্টানের প্রধান অতিথি টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভুমি এরফানুল হক চৌধুরী তাঁর বক্তব্যে মারোত এর মানবিক কার্যক্রমের ভুয়সী প্রশংসা করে নিয়মিত কার্যক্রম পরিচালনায় সহযোগিতার আশ্বাস দিয়ে ও মানবিক কার্যক্রমের সাথে জড়িত সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন জানিয়ে বলেন, ‘আসুন আমরা সামাজিক এবং মানবিক হই, তাহলে বদলে যাবে বাংলাদেশ। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। কথাটি তখন বাস্তব রূপ লাভ করে যখন একজন মানুষ আরেকজন মানুষের পাশে দাঁড়ায়’।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো...

দেড় কোটি শিক্ষার্থী নিয়ে হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন,...

নিজেদের খরচে সাইক্লিং প্রতিযোগিতায় খেলতে ঢাকা গেল চট্টগ্রামের সাইক্লিস্টরা

প্রাইম মিনিস্টার কাপ স্কুল টুর্নামেন্ট উদ্বোধন করতে প্রধানমন্ত্রী আসবেন...

শাহ আমানত সেতু থেকে ২৫২ বোতল বিদেশী মদসহ মাইক্রোবাস জব্দ

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতুর গোলচত্বর থেকে...

টানেল মোড়ে নিয়ন্ত্রণহীন বাস দোকানে ঢুকে নিহত ২, আহত অন্তত ১৫

চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী টানেল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী...

ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল কাল শুক্রবার

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

আরও পড়ুন

দেড় কোটি শিক্ষার্থী নিয়ে হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলার তুলে আনা এবং শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে দেশের ইতিহাসে প্রথমবারের...

শাহ আমানত সেতু থেকে ২৫২ বোতল বিদেশী মদসহ মাইক্রোবাস জব্দ

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতুর গোলচত্বর থেকে ২৫২ বোতল বিদেশী বিভিন্ন নামীদামী ব্র্যান্ডের মদসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ।বৃহস্পতিবার রাত ৮টার দিকে...

টানেল মোড়ে নিয়ন্ত্রণহীন বাস দোকানে ঢুকে নিহত ২, আহত অন্তত ১৫

চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী টানেল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়ক ছেড়ে দোকানে ঢুকে পড়েছে। এ সময় দোকানের সামনে যাত্রীর অপেক্ষায় থাকা অন্তত ছয়টি...

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎতের দাবীতে বাঘাইছড়িতে বিদ্যুৎ অফিস ঘেরাও

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও হয়রানি মুক্ত সেবার দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও করেছে স্থানীয়রা।বৃহস্পতিবার( ৩০ জুলাই) সকাল ১১টায় বাঘাইছড়ি বিদ্যুৎ অফিস ঘেরাও...