বান্দরবানে ৫টি মামলার আলামত হিসেবে জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।যার আনুমানিক দুই কোটি ৩৪লাখ ৬হাজার টাকা।
রবিবার (৮জানুয়ারী) বিকাল সাড়ে ৪টার বান্দরবান আদালত চত্বরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহাবুবুর রহমান এর নির্দেশনায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোছাইন উপস্থিতিতে এসব ধ্বংস করা হয়।
আদালত সূত্রে জানা যায় , নাইক্ষ্যংছড়ি থানার জব্দকৃত মামলায় বিদেশি মন্ডল সিগারেট বড় প্যাকেট ৩৫০টি, বিদেশী মদ ৭২টি বোতল আইনি প্রক্রিয়া শেষে এসব ধ্বংস করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, কোর্ট পরিদর্শক মোঃ আব্দুল মজিদ, নাইক্ষ্যংছড়ি থানার তদন্তকারী কর্মকর্তা ধীমান বড়ুয়া মালখানা ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই প্রিয়েল পালিত , জি আরও বিশ্বজিৎ, কনস্টেবল সাদেক, কনস্টেবল আরিফ প্রমুখ।
