শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

কক্সবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইজিবাইক চালক নিহত

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মিজানুর রহমান (২৫) নামে ব্যাটারি চালিত এক অটোরিকশা (টমটম) চালকের মৃত্যু হয়েছে।

শনিবার (৭ জানুয়ারি) রাত ১১ টার দিকে শহরের সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন সংলগ্ন প্রধান সড়কের আমগাছতলায় এ ঘটনা ঘটে।

নিহত মিজান মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের খোন্দকার পাড়া গ্রামের আনসার উল্লাহর ছেলে। তিনি গত ৪-৫ বছর ধরে কক্সবাজার শহরে ভাড়ায় টমটম চালিয়ে সংসার চালিয়ে আসছিলেন।

আরো পড়ুন: উখিয়ায় ৮ আর্মড পুলিশের অভিযানে সাড়ে ১৫ মাসে ১৭ লক্ষ পিস ইয়াবা উদ্ধার

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা মোহাম্মদ হোসেন জানান, শনিবার রাতে মিজান টমটম নিয়ে বাস টার্মিনালের গ্যারেজে ফিরছেলেন। রাত ১১ টার সময় বিজিবি ক্যাম্প আমগাছতলা এলাকায় পৌঁছালে একদল ছিনতাইকারী তার মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। কিন্তু তিনি তা না দিতে চাইলে ধস্তাধস্তির একপর্যায়ে চিৎকার শুরু করলে ছিনতাইকারীরা তার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে।

আরো পড়ুন: কক্সবাজারে ১২ ঘটনায় আলোচিত ২০২২

ইজিবাইক চালক নুরুল করিম বলেন, সন্ধ্যার পর এ রাস্তা দিয়ে চলাচল করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মাস খানেক আগে একজন ইজিবাইকের চালককে হাত-পা বেঁধে তার গাড়ি নিয়ে গেছে। তবে তিনি ভয়ে মামলা করতে চাচ্ছেন না। কারণ, থানায় অভিযোগ করার পর ছিনতাইকারীরা উল্টো নানাভাবে হয়রানি করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেড় কোটি শিক্ষার্থী নিয়ে হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন,...

নিজেদের খরচে সাইক্লিং প্রতিযোগিতায় খেলতে ঢাকা গেল চট্টগ্রামের সাইক্লিস্টরা

প্রাইম মিনিস্টার কাপ স্কুল টুর্নামেন্ট উদ্বোধন করতে প্রধানমন্ত্রী আসবেন...

শাহ আমানত সেতু থেকে ২৫২ বোতল বিদেশী মদসহ মাইক্রোবাস জব্দ

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতুর গোলচত্বর থেকে...

টানেল মোড়ে নিয়ন্ত্রণহীন বাস দোকানে ঢুকে নিহত ২, আহত অন্তত ১৫

চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী টানেল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী...

ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল কাল শুক্রবার

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎতের দাবীতে বাঘাইছড়িতে বিদ্যুৎ অফিস ঘেরাও

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও হয়রানি মুক্ত...

আরও পড়ুন

টানেল মোড়ে নিয়ন্ত্রণহীন বাস দোকানে ঢুকে নিহত ২, আহত অন্তত ১৫

চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী টানেল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়ক ছেড়ে দোকানে ঢুকে পড়েছে। এ সময় দোকানের সামনে যাত্রীর অপেক্ষায় থাকা অন্তত ছয়টি...

মিরসরাইয়ে পরকীয়ার জেরে ঘুমের মধ্যে স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে পরকীয়ার জেরে ঘুমের মধ্যে স্বামীর বিশেষ অঙ্গ কেটে দেওয়ার ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোর ৬টায় উপজেলার বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় এ...

তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

সচিবালয়ে দিনের কর্মসূচি শুরু করার আগেই তিনজন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বৃহস্পতিবার (৩০ জুন) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের...

পুরো গ্যাংয়ের লিডার বলা যায় ডেভিড ইমনকে: পুলিশ সুপার মাসুদ আলম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন গ্যাংয়ের মূল নেতৃত্বে রয়েছে বড় সাজ্জাদ। তার প্রধান সহযোগী হিসেবে কাজ করতো ডেভিড ইমন।এছাড়া গ্যাংটির আরেক সদস্য রায়হান দীর্ঘদিন...