বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

চকরিয়ায় ৫দিন ব্যাপী হস্তশিল্প ও দেশীয় পণ্য মেলার সমাপ্তি 

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়ায় নারী উদ্যোক্তা সংগঠন চকরিয়া হস্তশিল্প ও দেশীয় পণ্য উৎপাদন মুখী সমবায় সমিতি লিঃ কতৃক আয়োজিত ৫ দিন ব্যাপি “হস্তশিল্প ও দেশীয় পণ্য মেলা-২০২৩ ” শনিবার সমাপ্তি ঘটেছে।

গত মঙ্গলবার চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কক্সবাজার -১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম এমপি’র উদ্বোধনের মাধ্যমে শুরু হওয়া মেলা একটানা পাঁচ দিন চলে শনিবার রাতে শেষ হয়।

চকরিয়া হস্তশিল্প সমিতির সভাপতি শারমিন জন্নাত ফেন্সির সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, উপজেলা নির্বাহী (কর্মকর্তা) জেপি দেওয়ান, পৌরসভার মেয়র আলহাজ্ব আলমগীর চৌধুরী, সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) মোঃ তফিকুল আলম, চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী, কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ তানিয়া আফরিন, চকরিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টো ও জেসমিন হক জেসি চৌধুরী, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু।

চকরিয়া হস্তশিল্প মেলা কমিটির সদস্য সচিব রাজিফুুল মোস্তফা রাজিফের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী, মেলা পরিচালনা কমিটির আহবায়ক সাংবাদিক আবুল মনসুর মোঃ মহসিন, কমিটির উপদেষ্টা চকরিয়া পৌরসভার প্যানেল মেয়র মুজিবুল হক, পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম হিমু, পৌর কাউন্সিলর ইফতেখারুল ইসলাম হানিফ, পৌর কাউন্সিলর এম নুরুস শফি, মেলা পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক সেলিম রেজা, আত্মপ্রত্যয়ী নারী সংগঠনের সভাপতি জিনিয়া মূসা, হস্তশিল্পের সম্পাদক নারী সংগঠক ইশরাত হোছাইন এলি, সহসভাপতি রুনা আকতার, কোষাধ্যক্ষ আসমাউল হোসনা লাভলী, নারী উদ্যোক্তা ফাতেমা বেগম রানী, ফারাজানা শিরিন জাহান, তাসমিয়া হোছাইন শৈলী, রাবেয়া ফেরদৌস রাবু, রুজিনা আকতার, খাদিজা ইসলাম লোপা, লতিফা হোছাইন মিতু মেলা কমিটির সদস্য সাংবাদিক জিয়াবুল হক, ছৈয়দ আকবর ও মোজাম্মেল হকসহ নেতৃবৃন্দ।

মেলার সমাপনী অনুষ্ঠানে চকরিয়া হস্তশিল্প সমিতির সভাপতি শারমিন জান্নাত ফেন্সি বলেন, উপজেলার নারী উদ্যোক্তাদের বৃহৎ এ সংগঠনের মাধ্যমে চকরিয়া হস্তশিল্পের সাথে তিনশো নারী উদ্যোক্তা নিরলসভাবে কাজ করছেন। বিশেষ করে এই অঞ্চলের পিছিয়ে পড়া নারীদের কর্মদক্ষতার মাধ্যমে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ২০২০ সালে চকরিয়া হস্তশিল্প ও দেশীয় পণ্য উৎপাদন মুখী সমবায় সমিতি গঠিত হয়। সেই থেকে এই সংগঠনের সফল নারী উদ্যেক্তারা অনলাইন ও অফলাইনের মাধ্যমে নিজেদের তৈরি পণ্য বিক্রি করে ব্যক্তিগত ও পারিবারিক ভাবে স্বাবলম্বী হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এরই অংশ হিসেবে আমরা চকরিয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের পৃষ্ঠপোষকতায় হস্তশিল্প মেলার আয়োজনের মাধ্যমে আমাদের কর্মদক্ষতা ও পণ্য সামগ্রী জনসাধারণের কাছে তুলে ধরতেই কাজ করছি।

শারমিন জান্নাত ফেন্সি আরও বলেন, এবারের মেলায় নারী উদোক্তাদের হাতের তৈরি করা ১৪২ আইটেমের পন্য সামগ্রী ক্রেতাদের কাছে উপস্থাপন করা হয়েছে। আশাকরি ক্রেতাসাধারণ আমাদের তৈরি হস্তশিল্পের দেশীয় পণ্য কিনে গৃহস্থালি কাজের পাশাপাশি নিজের বাড়ি মনের মাধুরী দিয়ে সাজাতে পারবেন।

মেলা কমিটির আহবায়ক সাংবাদিক মনসুর মহসিন বলেন, ৫দিন ব্যাপী অনুষ্ঠিতব্য মেলায় উদ্যোক্তাদের হাতের তৈরি বিভিন্ন পণ্যের স্টল ছাড়াও দেশীয় পণ্যের সমাহার নিয়ে শতাধিক স্টল অংশ নিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার শাপলাপুর...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর ইছাপুর বাজারে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে ইটভাটার এক মালিক। তাকে লক্ষ্য করে অন্তত চার রাউন্ড...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার সহযোগী আল ইসলাম অলিফ তমাল,...