বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

বিলাইছড়িতে সেনাবাহিনীর উদ্যােগে সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, রাঙ্গামাটি

পার্বত্য রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার অর্ন্তরগত বিলাইছড়ি সদর,কেংড়াছড়ি ও ফারুয়া ইউনিয়নের সমন্বয়ে সম্প্রীতি ফুটবল টু্র্নামেন্ট ২০২৩ – এর আয়োজন করেন বাংলাদেশ সেনাবাহিনী বিলাইছড়ি জোন।

উপজেলা সাধারণ মানুষের মধ্যে বন্ধন দৃঢ় করা করা এবং যুব সমাজকে দেশের উন্নয়নে সমাজের জন্য সম্পদে পরিণত করার প্রয়াসেই এই ফুটবল প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।

শনিবার (৭ জানুয়ারি) বিকাল ২ ঘটিকায় উপজেলা স্টেডিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি সেনা জোনের জোন কমাণ্ডার লেঃ কর্ণেল মোঃ আহসান হাবিব রাজীব পিপিএম, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান,উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান, উপজেলার সকল প্রতিনিধিবৃন্দ,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার সহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।

বিলাইছড়ি জোন কর্তৃক আয়োজিত সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট বিলাইছড়ি, ফারুয়া ও কেংড়াছড়ি হতে ২ টি করে মোট ৬ টি টিমের সমন্বয়ে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতি উন্নয়নে জোন ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট -২০২৩ এই অভিযাত্রায় বিলাইছড়ি জোনের একটি অনবদ্য প্রয়াস।

আজ হতে শুরু হয়ে আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত ৮ দিন ব্যাপী আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে জোন কমান্ডার পার্বত্য এলাকায় শান্তি রক্ষায় বিলাই ছড়ি জোনের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।প্রধান অতিথি বিলাই ছড়ি জোনের এ ধরনের প্রয়াস চালু রাখবে বলে প্রতিশ্রুতি দেন।মাদকের প্রসার ও অপরাধ মূলক কর্মকান্ড রোধে যুবসমাজকে আরো বেশি সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত সকলেই বিলাইছড়ি জোনের এ মহতী উদ্যোগ ভূয়সী প্রশংসা করেন। বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যমেন উদ্বোধনী সূচনা ঘটে। এরপর শান্তি ও সম্প্রীতির প্রতীক হিসেবে পায়রা অবমুক্তকরন করেন জোন কমান্ডার।

সর্বশেষ ট্রপি উন্মোচন বিলাইছড়ি ও কেংড়াছড়ি ইউনিয়নের মধ্যকার অনুষ্ঠিত ফুটবল ম্যাচের মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণভাবে শেষ হয় সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত ২৫ জুলাই শনিবার রাতে । নগরীর আইস ফ্যাক্টেরি রোডস্থ এস এ ফ্যামিলি স্পোর্টস এরিনায় ব্যাচ...

শারীরিক শিক্ষা কলেজে তিনদিনব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের উদ্বোধন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের ব্যবস্থাপনায় আয়োজিত তিনদিন ব্যাপী ভলিবল রেফারিজ প্রশিক্ষন কোর্সের উদ্বোধন আজ শুক্রবার কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।প্রধান...

ফাইনালে আলোর ঠিকানা ও গোসাইলডাঙ্গা

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে আলোর ঠিকানা...

চট্টগ্রামে ইনডোর একাডেমি কাপ ক্রিকেট উদ্বোধন: প্রথম দিনেই ১০টি খেলা সম্পন্ন

স্পোর্টিফাই ইভেন্টসের ব্যবস্থাপনায় চট্টগ্রামের ১৬টি ক্রিকেট একাডেমি নিয়ে আয়োজিত ইনডোর একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে আজ বৃহস্পতিবার । সাগরিকাস্থ চট্টগ্রাম বিভাগীয় মহিলা কমপ্লেক্সর ইনডোর...