বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

পদোন্নতি পেয়ে এডিসি হলেন আনোয়ারার ইউএনও শেখ জোবায়ের

মোহাম্মদ রিয়াদ হোসেন :

দক্ষতা ও দূরদর্শিতা দিয়ে একের পর এক ভালো কাজের স্বীকৃতি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে পদোন্নতি পেয়েছেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ। তার নতুন কর্মস্থল মানিকগঞ্জ জেলা। 

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মানিকগঞ্জ অতিরিক্ত জেলা প্রসাশকের পদোন্নতির বিষয়টি নিশ্চিত করা হয়।

২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারীতে আনোয়ারা উপজেলা ইউএনও হিসেবে যোগদানের পর সর্বদাই তিনি নিজের সেরাটা দিয়ে প্রশাসনের সব কাজের পাশাপাশি মানুষের জন্য কাজ করেছেন বিরামহীনভাবে। এছাড়া বাধা উপেক্ষা করে তিনি সাহসিকতার মধ্য দিয়ে সৃষ্টিশীল ও ব্যতিক্রমী কর্মযজ্ঞ করে উপজেলার সর্বস্তরের মানুষের হৃদয়ে স্থান করে নেন। এ কারণে অল্প সময়ে সর্বমহলে প্রশংসিত হন শেখ জোবায়ের আহমেদ।তার নেতৃত্বে তিন বছরে দুইবার জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে দেশ সেরা উপজেলা হয়েছে আনোয়ারা। এছাড়াও উপজেলায় স্মৃতি সৌধ, শহীদ মিনার, জাতির জনক বঙ্গবঙ্গু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, খেলা মাঠ ভরাট, বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান চৌধুরী বাবু স্মৃতি মিনি শিশু পার্ক ও শৈল্পিক পুকুর ঘাট নির্মাণ ও বৃক্ষ রোপণ করে দৃষ্টিনন্দন করে তুলেছেন পুরো পরিষদ চত্বরকে। করোনাকালীন সময়ে সাহসী পদক্ষেপের কারণে প্রশংসিত হয়েছেন তিনি।

শেখ জোবায়ের আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ থেকে অধ্যায়ন শেষ করে ৩১তম বিসিএস প্রশাসনে যোগদান করেন। তিনি ২০১৩ সালের ১৫ জানুয়ারী থেকে ২০১৬ সালের ২৬ এপিল সুনামগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কশিনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, ২০১৬ সালের ২ মে থেকে ২৮ জুন সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে সহকারি কমিশনার, ২০১৬ সালের ১৬ জুলাই থেকে ৫ এপ্রিল ২০১৭ চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যলয়ে সহকারী কমিশনার, ২০১৭ সালের ৬ এপ্রিল থেকে ২০১৮ সালের ৭ জুন পাহাড়তলী কাট্টলী সার্কেলে সহকারী কমিশনার (ভূমি), ২০১৮ সালের ১০ জুন থেকে ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারী চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনারের দায়িত্ব পালন করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে সেই তাহসিন, যে...

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত...

আরও পড়ুন

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার সহযোগী আল ইসলাম অলিফ তমাল,...

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী।বুধবার (২৯ জুলাই) সকালে তিনি...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম হলের পুকুরে ডুবে অর্ণব সাহা (২৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যার...