বুধবার, ২৯ জুলাই ২০২৬

বর্ণাঢ্য আয়োজনে রাউজান প্রেসক্লাবের অভিষেক ও বার্ষিক বনভোজন

সমাজকে কলঙ্কিত করে এমন সংবাদ পরিবেশন না করা ভালো : ফজলে করিম চৌধুরী এমপি

রায়হান ইসলাম , রাউজান

রেলপথ মন্ত্রণালয় সম্পকির্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, ‘বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের পাশাপাশি সমাজকে ধ্বংস করে, সমাজকে কলঙ্কিত করে এমন সংবাদ পরিবেশন না করা ভালো। তিনি আরও বলেন, দেশ একটি, উপজেলা একটি, প্রেসক্লাবও থাকবে একটি। প্রকৃত সাংবাদিকদের সংগঠনের বাইরে যাতে কোনো ভূইফুর প্রেসক্লাব বা তথাকথিত সাংবাদিক না থাকে সেজন্য প্রকৃত সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে। 

৩ জানুয়ারি (মঙ্গলবার) রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির অভিষেক, বার্ষিক বনভোজন উপলক্ষে নব-নির্বাচিত কার্যকরি কমিটির শপথ গ্রহণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে সাবেক সভাপতি প্রদীপ শীল ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমানের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাবেক সভাপতি মীর আসলাম। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, ইউএনও আবদুস সামাদ সিকদার, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, এসিল্যান্ড রিদোয়ানুল ইসলাম, উপজেলা আ.লীগের সহ-সভাপতি কাজী মো. ইকবাল, ইরফান আহমেদ চৌধুরী, কামরুল ইসলাম বাহাদুর, পৌর প্যানেল মেয়র বশির উদ্দিন খান, সাংবাদিক মহসিন কাজী, প্রণব বড়ুয়া অর্ণব, ড. বড়ুস আচার্য্য বলাই।

বৈধপথে রেমিট্যান্স পাঠানোর স্বীকৃতি স্বরূপ সিআইপি নির্বাচিত হওয়ায় ইয়াছিন চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন রাউজান হাইওয়ে থানার ওসি কামরুল আজাদ, রাউজান থানার সেকেন্ড অফিসার অজয়দ দেব শীল, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, আবদুর রহমান চৌধুরী, মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ, লায়ন সরোয়ার্দী সিকদার, লায়ন সাহাবুদ্দিন আরিফ,সৈয়দ আবদুল জব্বার সোহেল, বিএম জসিম উদ্দিন হিরু, বাবুল মিয়া, ভুপেষ বড়ুয়া, রোকন উদ্দিন, নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী, রবীন্দ্র লাল চৌধুরী, কাউন্সিলর জানে আলম জনি, আলমগীর আলী, জসিম উদ্দিন চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী, কৃষকলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক সুমন, পৌর কৃষক লীগের সভাপতি আলী আজগর চৌধুরী, সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, আ.লীগ নেতা শফিউল আলম, সংগঠক মহিউদ্দিন ইমন, অরুন মহাজান, আলমগীর কবির, মাহাবুবুল আলম, সাংবাদিক শিবলী আল সাদিক, আকাশ আহমেদ, রফিকুল ইসলাম তালুকদার, আবদুল লতিফ, আবু ছালেক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি মো. সাইদুল ইসলাম, সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, মঞ্জুরুল ইসলাম চৌধুরী, মামুন, আক্কাস উদ্দিন মানিক, সাদিকুজ্জামান শফি, মোরশেদ আলম। সাংস্কৃতিক অনুষ্ঠানে রাউজান প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক যীশু সেনের পরিচালনায় বর্ণাঢ্য মনোজ্ঞ সংগীতানুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাংলাদেশ সবচেয়ে রিয়েলিটি শো আরটিভি টফি স্টার সার্চের চ্যাম্পিয়ন জনপ্রিয় কণ্ঠশিল্পী মহিমা দেব ত্রয়ী। বাংলাদেশ টিভি ও বেতার শিল্পী মহৎ দেব আপন। অনুষ্ঠানে আলাচনা সভা, সংগীত, নৃত্য ও আবৃত্তির মধ্য দিয়ে সারাদিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে রাউজান প্রেসক্লাবের শুভ অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে সেই তাহসিন, যে...

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত...

চট্টগ্রামে হান্ডির খাবারে তেলাপোকা, ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পোড়া তেল...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড...

আরও পড়ুন

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার সহযোগী আল ইসলাম অলিফ তমাল,...

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী।বুধবার (২৯ জুলাই) সকালে তিনি...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম হলের পুকুরে ডুবে অর্ণব সাহা (২৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যার...