বুধবার, ২৯ জুলাই ২০২৬

পটিয়ায় বিয়ের ৪ মাসের মাথায় লাশ হলো গৃহবধূ

নয়ন শর্মা -পটিয়া প্রতিনিধি

পটিয়ায় বিয়ের চার মাসের মাথায় আত্মহত্যা করেছে মেহেরো আফরিন মাহিয়া(১৮) নামে এক গৃহবধূ। 

মঙ্গলবার ৩ জানুয়ারি বিকালে পটিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডে উত্তর গোবিন্দারখীল নজির আহমদ সওদাগর বাড়ির ভাড়া বাসা ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় কাউন্সিলর শেখ সাইফুল ইসলাম আত্মহত্যার ঘটনা জানতে পেরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

প্রাথমিক ভাবে জানা গেছে, নিহত মেহেরো আফরিন মাহিয়ার শ্বশুর বাড়ি হাইদগাঁও ১নং ওয়ার্ডে অলি সওদাগরের বাড়িতে হলেও তারা পৌরসভার ৯ নং ওয়ার্ডে ভাড়া বাসায় থাকতো।পারিবারিক কলহের জের ধরে এই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। নিহত মেহোরা আফরিন মাহিয়া’র স্বামী হাবিবুল হক বর্তমানে প্রবাসে রয়েছেন।

পটিয়া থানার সাব ইন্সপেক্টর মোঃ মামুন আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, ” খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে রুম খোলা অবস্থায় ফ্যানের সাথে ঝুলন্ত লাশটি দেখতে পাই। সুরতহাল রিপোর্ট করে এটি ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। প্রাথমিক ভাবে মনে হচ্ছে পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করেছে।”

বিস্তারিত আসছে…..

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড...

৩১ জুলাই শিল্পকলা একাডেমি চট্টগ্রামে  শ্যামল চৌধুরীর ‘চন্দ্রপ্রভা’র প্রিমিয়ার শো

বাংলাদেশে নির্মিত এই প্রথম বুদ্ধের জীবনীভিত্তিক টেলিফিল্ম ‘চন্দ্রপ্রভা’ প্রিমিয়ার...

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

আরও পড়ুন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার সহযোগী আল ইসলাম অলিফ তমাল,...

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী।বুধবার (২৯ জুলাই) সকালে তিনি...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম হলের পুকুরে ডুবে অর্ণব সাহা (২৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যার...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...