চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন আসকার দিঘির পাড়ে ২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় আসকার দিঘির পশ্চিম পাড় এলাকার একটি ভবনের নিচ তলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নাসিমা খাতুন প্রকাশ রোজী (৫৬) আসকার দিঘির পশ্চিম পাড় এলাকার মৃত মোজাফফর হোসেনের মেয়ে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আসকার দিঘির পশ্চিম পাড়ে একটি ভবনের নিচতলার একটি বাসায় অভিযান চালানো হয়। এসময় ওই বাসার খাটের নিচে লুকানো ২ কেজি গাঁজাসহ নাসিমা খাতুন প্রকাশ রোজীকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা গাঁজা নিজ হেফাজতে রেখে বিক্রির উদ্দেশে অবস্থান করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী জানায়। তার বিরুদ্ধে মামলা রুজু করে আজ আদালতে পাঠানো হয়েছে।
